সোমবার, মার্চ ১৬, ২০২৬

নারী চরিত্র

আপডেট:

 

লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

বিজ্ঞাপন

তারিখ ঃ ২০.০৩.২০২৪

 

বিজ্ঞাপন

নারী চরিত্র জটিল। দেবতারা নাকি তাদের মন বোঝেন নাই! অবশ্য শ্রী কৃষ্ণের বোঝা উচিত ছিলো! তবে হ্যা ইংরেজ রা যত কুটিল জটিল নিষ্ঠুর নির্দয় হোক না কেন তারা নারীকে বুঝেছিলো! তারা বাংলা দুই টুকরো করতে হবে, পাঞ্জাব দুই টুকরো করতে হবে, ধর্মীয় বিভেদের বীজ বপন করে দিতে হবে এসব মস্তিষ্ক নিসৃত ইবলিশ সম পরিকল্পনার হোতা হলেও ধন্যবাদ যোগ্য, তারা নারীকে বুঝেছিলেন, তারা নারীকে মানুষ বলতে নারাজ, তাই Man না বলে Woman বলেছেন! আমরা কবি লেখক সাহিত্যিক রা নারীকে স্বর্গে অপ্সরাও বলি, গোলাপের সুগন্ধি পাই চুলে, খোঁপায় হৃদয় ফেসে যায় আমাদের, নথ নাড়লে আমরা আকর্ষণ অনুভূতি, রাতের আধারে দুবাহু বাড়ালে উরের স্পর্শে জড়ালে সারাজীবনের আয় সঞ্চয় সে মুহূর্তে লিখে দিতে পারি! হজার অপরাধ বেঈমানী ভুলে যাই, মা-বাবাকে সহধর্মিণীর কথা মত রেল লাইনে ফেলে আসি, বৃদ্ধাশ্রমে ছেড়ে আসি! তার গর্ভের সন্তান কে ফেজবুকে প্রফাইল পিকচার করি বয়স তখন একদিন, লিখি ছবি দিয়ে, “আমার পৃথিবী”!

 

রবীন্দ্রনাথ বলেছেন,” পুরুষ অর্ধেক নিজে মরে সংসার ঘানি টেনে, আর অর্ধেক জীবন শেষ করে ঘরে ফিরে নারী অত্যাচারে। হ্যা নারী ঝগড়াটে, মিথ্যবাদী, অগ্রযাত্রায় বাঁধা, নতুন কিছু শিখবে না কোন মতে, সত্যি স্বীকার করতে পুরুষ থেকে এক যুগ পিছনে তার অবস্থান, কৃপনতা দম্ভ হিংসা নিষ্ঠুরতায় তার সমকক্ষ কেউ নাই! নারী নারীর সব চেয়ে বড় শত্রু! দলিল প্রমান সামনে হাজির তবু বলবে তুমি আমাকে বিশ্বাস করলে না! নির্লজ্জতা নারীর বড় ভুষন। আপনি বড় কোন সাহায্য করেছেন যা তার বোধগম্য হয় নাই কিন্তু আপনাকে ফোন দিয়ে পায় নাই অথচ বিপদ মুক্ত হয়েছে আপনার ভার্চুয়াল action এ যা তার বোঝার জ্ঞান নাই, আপনি মিস কলে কল ব্যাক করেন সাথে সাথে কেটে দিবে, মানে কাজে লাগলেন না, সম্পর্ক কি?

 

ধর্মে ও তারা অহেতুক অপ্রয়োজনীয় ধর্মপরায়ণ।

কুরআনে বলেছেন আল্লাহ ফ্লাট রেট ১৫ বছরের আগে মেয়েরদের পর্দার দরকার নাই, আমল ও তখন থেকে লেখা হবে বয়োবৃদ্ধির পর, বালেগ হলে (বালেগ কি?

Noctural emission হলে, ঋতু মতি হলে, গর্ভধারণ যোগ্য হলে, কিন্তু অতি ধার্মিকতা দেখাতে কনজার্ভেটিভ মা ৫/৬ বছর থেকো ঘাড় ধরে নামাজ পড়াচ্ছেন, উপোস রাখছেন রোজার নামে, কালো কাপড়ে পর্দার নামে ঢেকে সূর্যসাক্ষাত বন্ধ করছেন অর্থাৎ প্রকৃতির আলোবাতাস ভিটামিন ডি বন্ধ করছেন, বিয়ের পর কোন জাহেলের হাতে পড়বে তিনি হয়তো ঘরে তালা মেরে অফিসে যাবেন সতীত্ব ও পর্দার নিশ্চয়তা পেতে!

 

পর্দায় যা বলা আছে কুরআনে তা জানে ও না কারন তর্জমা শোনে না! তাই বার্ন ইউনিটের পোড়া রোগীর মত ব্যান্ডেজ মুখো বা হিজাব নেকাব পরার পর চোখ দুটো ফুটা রেখে বোরকা পরা হলো তাদের পর্দা।

কুরআন মত আপনি বললে, নাস্তিক উপধি আপনার জন্য বরাদ্দ! একই কুরআন পড়া ইরানিরা মুখ ঢাকা মানে না কারন তারা মনে করে কুরআন এমন বলে নাই, মুখ হচেছে মানুষের আইডেন্টিটি তা দেখা না গেলে তাকে কোথাও allow করা যায় না! মাওলানা সফি সাহেব বলেছিলেন, “নারী তেতুল”।

প্রিয় পাঠক, নারী কি তেতুল? সুলতানা রাজিয়া, ঝাঁসির রানী, বন্দর নায়েক, ইন্দ্রা গান্ধী, মার্গারেট থেচার, বেগমের নূরজাহান, ডঃ নীলিমা, শহীদ মাতা জাহারা এমাম কে দেখে কার মনে হবে, আহ্ ইনি যদি আমার ঘরণী হতেন, বরং শ্রদ্ধায় মাথা নত হবে, আল্লাহ এমন নারী ঘরে ঘরে ঘরে দাও। এটা ও পর্দা! আপনি প্রস্তুত করবেন আপনার কন্যা সন্তান কে নিজের মত কোলবালিশ করে, তেতুল তো বলবেই!

 

যে জিনিস গুলোর বিনিময় নবী করিম সঃ জান্নাত দিতে চেয়েছেন, তা না হলে জান্নাতে প্রবেশ নাই, সে দিকে মানুষের নজর নাই তার মিসগাইডার নারী!

শরীক কোর না, মিথ্যা বোল না, ওয়াদা পূরন করো, উপকারীর উপকার স্বীকার, আমানত খেয়ানত করোনা, দুর্বলের উপর জুলুম কোর না, অভুক্ত কে খেতে দাও, সৎ আয়, দম্ভ শক্তি অহং কবর দাও, মানুষের দীর্ঘশ্বাস থেকে বাঁচো, ভাগ্য বিশ্বাস করো।

একজন নারী সৎ হলে পুরুষের সুদ ঘুষ দম্ভ অহং জুলুম,মিথ্যা বলা সব বন্ধ হয় কিন্তু তারা কি স্বামীর অন্যায় থেকে ফিরান, শ্বাশুড়ির সাথে ভালো ব্যবহার করেন, কাজের শিশুর পিঠে খুন্তির ছ্যাকা, গুপ্ত অঙ্গে মরিচ গুড়া, বাথ রুমে সপ্তাহ ধরে আটকায় রাখেন যিনি তিনি সুনয়না আকর্ষণীয় অধর, রম্বার মত কেশী, গ্রীক দেবী অয়তির মত সৌন্দর্যের অবয়ব, স্বামীর চোখ কোথায় গেলো সে হিসাব নেন কিন্তু পকেটে হাজার লাখ বান্ডিল কোথা থেকে এলো তা নিয়ে অভিমান করেন না বরং ফ্ল্যাট গাড়ী বাড়ী শক্তি প্রদর্শনে বুক ফুলান।

 

নারী বাদী খেতাবের লেখক ,

একটু মুদ্রার ওপিঠ উল্টালাম আজ। ভালো থাকেন!

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত