সোমবার, মার্চ ১৬, ২০২৬

মানুষ কেন আত্মহত্যা করে

আপডেট:

 

লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

বিজ্ঞাপন

তাং ঃ ২৮.০৩.২০২৪

 

বিজ্ঞাপন

মানুষের একাকিত্ব তাকে আত্মহত্যার দিকে ঠলে দেয়।

একা থাকার একাকিত্ব না, দূরে থেকে ও সব মানুষের ভার্চুয়াল প্রেম থাকে, ছেলে মেয়ে সহধর্মিণী বা ভালোবাসার জন কেউ না কেউ তার চিন্তা চেতনায় আশা দিয়ে বাঁচার সাধ জাগায় রাখে! সেই সব শেষ খড়কুটোর অবলম্বন ও যখন তার থেকে সরে যায় তখন তার আসল একাকিত্বের অনুভতি জাগে, তখন তার মনে হয় দুনিয়ায় বেঁচে থাকার সাধ শেষ হয়ে যায়, মনে হয় কেন বেঁচে আছি, কার জন্য বেঁচে আছি, কি প্রয়োজনে বেঁচে আছি তখন তার বসবাসের রুমটা ও বড় কবর মনে হয়, ডিপ্রেশনে পেয়ে বসে, অনিদ্রা ডিপ্রেশন স্বাস্থ্য ভঙ্গ ক্লিনিক্যাল ডিপ্রেশনে নিয়ে যায় এবং তখন হিতাহিত জ্ঞান লোপ শুরু হয় এবং চারিদিকে শূন্যতা আর শূন্যতা অনুভব হয়, আত্মহত্যা প্রবনতা বেড়ে যায়, আবার সম্বিত ফিরে আসে আবার প্রবনতা ধাক্কা দেয় তেমন সময় সে অবচেতন মনে আত্মহত্যা করে!

 

হঠাৎ যারা আত্মহত্যা করে তারা ও রাগের বশে কারো আঘাতে দ্রুত বাচার সাধ হারিয়ে সমাধান বেছে নেয় মৃত্যু! তবে মানসিক ধুঁকে ধুঁকে অনেক জ্ঞানী লোক ও আত্ম হত্যা করেছেন সে তালিকা দীর্ঘ। কবি লেখক সাহিত্যিক অভিনতা অভিনেত্রী অনেকে আত্মহত্যা করেছেন!

বিষন্নতা নিয়ে কবিতা লেখা কবি “কারিন বোয়ে” আত্মহত্যা করেন। তার ভালোবাসার মেয়েটা তাকে সমকামী অপবাদ দেয়ায় তার মানসিক চাপ বেড়ে গেলে তিনি আত্মহত্যা করেন। যিনি দু’দিন আগে ও শত মানুষের উপদেষ্টা ছিলেন লেখনীতে, শত মানুষের প্রম পত্র পেতেন তিনি আত্মহত্যা করলেন।

 

প্রিয় পাঠক, আমাদের দেশের “ডলি আনোয়ার” কে চিনেন না এমন লোক কম আছে। ডঃ নীলিমা ইব্রাহীমের মেয়ে, সূর্য দীঘল বাড়ী সিনেমার নায়িকা! ভালোবেসে বিয়ে করেছিলেন ক্যামেরা ম্যান আনোয়ার কে! আত্মহত্যার আগে তিনি লিখে গেছিলেন, আমার লাশের অনেকগুলো ছবি তুলো। আমি যে খারাপ মা না তা আমার সন্তানদের বলে আগে যে ভুল বুঝিয়ে ছিলে তা ভেঙে দিও।

আত্মহত্যার তালিকায় আছেন টেলিভিশন অভিনেত্রী “মিতা নূর”, মডেল নায়লা, গায়ক কোবেন, বলিউডের দিব্য ভারতী, হলিউডের মারলিন মনোরা (তিনি জন এফ কেনেডি কে ভালো বাসতেন, কেনেডি ও, বিছানা ছিলো একটা,), ঢালিউডের সালমান শাহ, মডেল লোপা,

 

পাঠক, অধিকাংশ আত্মহত্যা ভালোবাসা থেকে হতাশা বিষন্নতা একাকিত্ব ডিপ্রেশন এবং বেঁচে থাকার অর্থ খুঁজে না পেয়ে নিয়ন্ত্রণ হারায় আত্মহত্যার পথ বেছে নেয়া।

মারলিন মনোয়ারা মত সুন্দরী ও যৌন আবেদন ময়ী কেউ এখন ও আসে নাই, তার মৃত্যু রহস্য ঘেরা, আত্মহত্যা না হত্যা —-

আমাদের সালমান শাহ ও বলিউড দিব্য ভারতী মৃত্যু রহস্যাবৃত।

 

ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত