কলমে ঃ দেবিকা রানী হালদার।
তাং ঃ ০১.০৪.২০২৪
আমি দীনহীন অধম বান্দা প্রভু
ক্ষুদ্রাতিক্ষুদ্র তব দাস,
আমার সব প্রার্থনা গ্রহণ করো তুমি
দান করো সহজ নিঃশ্বাস।
আমি বিশাল মরুভূমির
ক্ষুদ্র একটা বালু সম,
তুমি সেই বিশাল মরুভুমি
মহাসাগর সম দয়া তোমার
কিছু দিও মম!
তুমি ঈশ্বর আল্লাহ ভগবান
কতো নামে তুমি বেগবান,
ভুলভ্রান্তি যে যেথা করি
ক্ষমিও তুমি হে মহান!
আমি না জানি ডাকতে
না জানি স্তুতি
কোন ভাষায় করি মিনতি
মম জীবনে ঘাত-প্রতিঘাতে নাই আজ প্রস্তুতি!
আমি দুর্বল মনা নিঃস্ব বালা
রিক্ত হাতে দাঁড়িয়েছি তব দ্বারে,
তুমি জানা অজানা সব ক্ষমিও
দিও ফিরায় বারে বারে !
তোমার পথের দিশা পেয়েছে ক’জন
শুদ্ধ মনা আছে বিশ্বে কতো জন,
তোমার প্রিয়জনের দলে নাও আমায়
তোমার আরোধনায় মত্ত এ মন!
যত আবেদন যত নিবেদন
প্রার্থনা ঢালি সবই তোমার চরণ,
অধমের এই মোনাজাত
দিও আমায় শান্তির জীবন।



