মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

অবেলায় ভালোবাসা

আপডেট:

 

কলমে ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

বিজ্ঞাপন

তারিখ ঃ ২৬.০৪.২০২৪

 

বিজ্ঞাপন

জীবনের সমাপ্তি কালে শেষ বেলা এসে

হে সুন্দরী জানানা দিতে চাও জ্যোতির্ময় ভালোবাসা,

তোমাকে বলবো নিরপেক্ষতার কষ্টিপাথরে ঘষে, ফিরে যাও —

এখন, এসময়, হে বিমোহিনী নারী, এ এক কুহকিনী আশা !

 

তুমি জানো না! বেলা শেষ প্রায়, অস্তমিত পাটে

চলেছি অজানা অজ্ঞাত অবিদিত নিকেষ কালো গহব্বরের দিকে,

অপেক্ষায়, যমরাজ কখন ভিড়াবে ঘাটে তার তরী

জীবনের রূপ-সুধা তারূন্য ঠাট বাট অভুযদয় আজ ফিকে!

 

পড়ে আছি বিশাল অট্টালিকার কামরায় একাকি

মনে হয় এ এক নিটোল নিছিদ্র বৃহদায়তন কবর!

শুষ্ক হৃদয় আমার, দীর্ঘশ্বাসে শুকাবে প্রণয়

কবি হৃদয় সৌন্দর্যের পূজারি, সত্যি ই তোমায় দেখতে লাগছে জবর!

 

জানি তুমি দিতে চাও প্রাণে, সজীবতার স্পর্শ

শুনাতে চাও বাঁচার অমোঘ নির্বিকল্প অমরত্ব বানী!

বুকে বুক মিলায়ে বিনিময়, অনন্ত চিরায়ত বন্ধনে বন্দী

বাঁচাতে পারবে কি শ্বাশত বিবর্তন রদকরতে, যমের চোখে ফেলে ছানি?

 

যতোই করবে আহাজারি, নিও না কেড়ে প্রিয়তম কে

আমার প্রেমের অংশুমালী কে ধরা ধাম থেকে,

শুনবে না সে কোনোমতে নিবেদন, অশ্রু ধারার কলকলে ধ্বনি

ফুরাবে তোমার জীবন উৎসব স্বল্প দিনের, বসবে সে বেঁকে!

নারী নেত্রী খোদেজা।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত