মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

বিদ্রোহী নজরুল

আপডেট:

 

কলমে ঃ দেবিকা রানী হালদার।

বিজ্ঞাপন

তাং ঃ ২৪.০৫.২০২৪

 

বিজ্ঞাপন

তোমার মতো সাহসী কবি

জন্মে না আর বঙ্গে !

নপুংসক সব, সমাজ রাষ্ট্রর সাথে

ভয় পায় যেতে জঙ্গে !

 

কারাগারের বন্দী খাচায়

লিখলে কবিতা বিদ্রোহী !

রবীন্দ্র কুমার দিলো উপাধি “বিদ্রোহী ”

সেই থেকে তুমি ইংরেজ ভীতি, হলে দেশদ্রোহী!

 

বাজেয়াপ্ত হলো পাঁচটা গ্রন্থ

এমন রক্তচক্ষু থামে নাই কলম!

ক্ষুরধার আগুন ঝরা লেখা তোমার

“বিদ্রোহী কবি বলে প্রচার হলো সারা,’আলম’ !

 

নার্গিস তোমার ভালোবাসার ফুল

কাঁদলে ঝর্ণার মতো অশ্রু বয়ে !

আরো বেগে চললো কলম

সব ব্যথা বিরহ কষ্ট সয়ে।

 

তুমি ছিলে অনন্য সাধক

সব শাখায় সাহিত্যে বিচরণ!

তোমার আশীর্বাদ মাগি হে গুরু

দু’কলম লিখি সদা ছুয়ে তোমার চরণ!

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত