বুধবার, মার্চ ১৮, ২০২৬

ধোঁকা

আপডেট:

 

কলমে ঃ দেবিকা রানী হালদার।

বিজ্ঞাপন

তাং ঃ ২৯.০৫.২০২৪

 

বিজ্ঞাপন

প্রেমের ছলনাময়ী তুমি

তোমায় আমি চিনতে পারিনি,

গিরিগিটী পুরুষ তোমায়

আগে আমি জানতে পারিনি!

 

ভালোবাসার মায়ার রাজ্যে

কতো রকম খেলা,

চোখের জল বর্ষা যেন

বুকে কতো জ্বালা!

 

তোমার মতো পাষাণ নিঠুর

কি’বা তারা বোঝে,

নিত্যনতুন নারী দেহ

হাট বাজারে খোঁজে!

 

জীবন হলো আগ্নেয়গিরির নির্গত লাভা

তোমায় ভালোবেসে,

ফেলে যাবে অথই সাগরে

ভাবি নাই তো শেষে!

 

তবু তুমি সুখী হও

এই কামনা করি,

যাকে বরণ করেছো নিঠুর

রেখো, তার হাতটা শক্ত করে ধরি!

 

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত