কলমে ঃ দেবিকা রানী হালদার।
তাং ঃ ০৩.০৬.২০২৪
ঝড়বৃষ্টি মাথায় করি
ধরলাম এসে ঢাকার গাড়ি,
ফেলে এলাম গ্রামের বাড়ি
আসতে হলো মাকে ছাড়ি!
উনুন পেতে রান্না করছেন মা
বার-বার করলেন আসতে মানা,
দশ নাম্বার ঝড়-বৃষ্টি সংকেত
কতবার করলেন আমায় নিষেধ!
ঢাকা আমার রুজি রোজগার, একা বাসায় কনে
ঝড়বৃষ্টি মাথায় করে চললো মায়ের মেয়ে রণে!
মরি বাঁচি ঢাকা আসা চাই
এমনি দুর্যোগে ও সাথী পেলাম অনেক ভাই!
প্রয়োজন মানে না কোন বাঁধা
হোক সে অনূঢ়া বা কৃষ্ণের রাধা,
গ্রামের বাড়ি ভাঙছে মায়ের গাছপালা
আম-জাম কাঁঠাল, আরো গাছের ডাল-পালা!
স্মৃতি হয়ে থাকবে কবির আজীবন
বার-বার মায়ের জন্য কাঁদে আমার মন!



