বুধবার, মার্চ ১৮, ২০২৬

বুকটা লাগে খালি

আপডেট:

 

কলমে ঃ দেবিকা রানী হালদার।

বিজ্ঞাপন

তারিখ ঃ ০৫.০৬.২০২৪

 

বিজ্ঞাপন

তোমার ফোন না পেলে

খালি লাগে বুকটা,

কোথায় যেন চলে যায়

আমার মনের সুখটা!

 

তোমার এমন আমায় মনে করে

এমন অনুভব হয় কভু,

একপলক, ক্ষণিক, ঘন্টা, দিন

এ কেমন ভালোবাসার শাস্তি দেন প্রভু?

 

আমি অপেক্ষা করবো

তোমার লাগি সহস্র বছর,

যতোদিন আমার ছায়া স্মৃতি

তোমার পাথর হৃদয় না কাটে আঁচড়!

 

সাগর গিরি সিন্ধু হবো পার

যদি জানি সেথা বেঁধেছ ঘর,

বৈধব্য নয়, মাথায় আকি সিঁদুর

তোমায় আজীবন ভেবে নিজ বর!

 

নারীর চাওয়া একজনের তরে সদা

পুরুষ মন এক থাকে কতক্ষণ,

নিজেকে বেঁধে আধা পেটা আজীবন

নারী শেষ করে তার স্মৃতিতে বেঁধে মন!

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত