বুধবার, মার্চ ১৮, ২০২৬

অহমিকা

আপডেট:

 

কলমে ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

বিজ্ঞাপন

তাং ঃ ০৮.০৬.২০২৪

 

বিজ্ঞাপন

তুমি রাজাধিরাজ উচ্চপদাধিকারী

মিলিয়নিয়ার বিলিয়নিয়ার চড়ো লেক্সাস গাড়ী!

তুমি ঋত নও, ঋভু নও, নও অজর ভগবান

নাই অধিকার তব, তুমি দুর্বলের সর্বস্ব করো অপহরন!

 

তুমি শক্তিধর, দম্ভ তোমার আকাশ ছোয়া

আমি সত্যের উপাসক, তোমার কাছে নাই কোন চাওয়া পাওয়া!

আমি ন্যায়ের দুয়ারে ঘুরি, অন্যায় কে ঘৃণাভরে পদদলি

তোমার বিচারের কাঠগড়ায় উদ্যাত খড়গ, আমায় দাও সদা বলি !

 

তুমি ন্যায়দ্রোহী, সত্যদ্রোহী তবু প্রচার করো নিজেকে মহান

তুমি নও ভগবান, নও ঈশ্বর, আমি কবি করিনা তোমায় সন্মান !

সব কবি ঈশ্বরের বাক্য শব্দ বর্ণ ছন্দে করে বর্নন

নিরপরাধ, নিষ্কলুষ, সত্য বাহকের চরিত্র তুমি করো ধর্ষণ !

 

তুমি ধনবান, বিত্তশালী, নষ্ট ক্ষমতাধর কিন্ত অমত্র্য নও

মানুষ কখনও কি উপাস্য বিগ্রহ অতীন্দ্রিয় হয়, কও?

তুমি ভন্ড, কৃতঘ্ন, নিসূদক, ভূমিদস্যু, শয়তানের দেবতা

তুমি ঈশ্বর নও, নও আল্লাহ, নও দেবতা, বিশ্ববিধাতা !

 

অহমিকা তোমার আবেশ বক্ষ জুড়ে, পতন অনিবার্য তব কাছে

আমি কবি, সৎপথের করি আহ্বান, আমার ছন্দ প্রেম যাচে !

সেদিন নয় বেশি দূরে, তুমি হৃতসর্বস্ব জীবস্মৃত হবে – আসছে সময়

মানব ভালবাসা ছাড়া মুক্তি নাই ! এসো মানব প্রেমী ঈশ্বরের ছায়ায় !

 

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত