বুধবার, মার্চ ১৮, ২০২৬

বলো রাজি

আপডেট:

 

কলমে ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

বিজ্ঞাপন

তাং ঃ ০৯.০৬.২০২৪

 

বিজ্ঞাপন

তুমি আমার প্রেয়সী, ভালবাসার দেবী

আমি দেবতা নই, নিঃস্ব নির্ধন গরীব কবি!

প্রেমের বার্তাবাহক নরনারী হৃদয়ে, এই ধরাধামে,

আমার গাদা গাদা পান্ডুলিপি লাগেনা আর্থিক কামে!

 

তুমি স্বর্গের অপ্সরা, কাজল টানা আঁখি

তোমাকে নিয়ে গ্রীক দেবী আফ্রোদিতির ছবি আকিঁ!

তোমার কামুক চাহনি আমার হৃদয় প্রলয় ঘটায়

তোমার আলাপন আমার অমরত্ব জোটায়!

 

তুমি আমার মনোমন্দিরে পূজার মূর্তি

হাসি-কান্না বিনোদন তুমিই আমার ফূর্তি !

‘হে দেবী’ ভোগে চাই না, চাই ভালোবাসায়

কবির গ্রহ ঘূর্ণন থেমে না যায়, রইলাম আশায়!

 

কন্যাকুমারী থেকে কাশ্মীর, তোমায় নিয়ে হাটবো

দু’জন জীবন উপমা হয়ে ওষ্ঠে চঞ্চু বাটবো !

হাটবো টেকনাফ থেকে তেতুলিয়া সীমান্ত বেড়া

মেনে নাও নিবেদন, প্রসস্থ করো দুবাহু, হইও না বেয়াড়া!

 

আমার পূর্বপুরুষ ছিলো নির্ধন, প্রণয় অনুরাগে ভরপুর

যে ‘রবিরশ্মি’ সারাবিশ্ব আলোকিত, শেষজীবন তার রাতদুপুর!

আমি দীন হীন কিন্তু হৃদয়, পেয়ার মহব্বতে সিক্ত

কলম কামড়ানো কবি বটে, শান্ত সাগর উর্মি, নই প্রণয়ে রিক্ত!

 

দেবতাদের মহালয়া শান্তি কুঞ্জে নয় আমার বসবাস

অভাব অনাটনের মর্ত্যের ‘নার্কে’ তোমায় নিয়ে গড়বো আবাস !

বলো হে দেবী, রাজী?

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত