কলমে ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
তারিখ ঃ ১৪.০৬.২০২৪
আমি যখন ছেড়ে যাবো এ ধরা
নিয়ে যাবে শব আমার, কফিনে,
আমার মৃত্যু তে আহাজারি করার নাই কেহ
ফিরবো না আর কয়েদীর মত জামিনে !
আমি শেষ বার নৈঃশব্দ্যে ডুববো
অংশুমালী গোধূলি সন্ধ্যায় ডুবে যায়,
নিশি শেষ হলে উদিত হয় পূর্ব কোণে
আমি এতোই নিঃস্ব কেউ নাই বুক পেতে বলে ফিরে আয় !
আমি পৌঁছে যাবো অনন্ত অস্তাচলে নিঠুর পৃথিবীর ওপারে
আমার সাদা কাফন আর কফিন তোমাদের মত বেঈমান নয়!
নিজ স্বার্থে আমার অগুনিত অশ্রুতে ভিজিয়েছ বালিশ
অকৃতজ্ঞ, নিজ স্বার্থে বুকে খঞ্জর, সেথা হবে না
বেঈমানের জয়!
কবরে মাটি ঢেকে বা শ্মশানে আগুন জ্বেলে
দ্রুত করবে প্রস্হান অকৃতজ্ঞ যতোসব বেঈমান তারা,
সব ছেড়ে যাবো শূন্য হস্তে আমি, শবাধার আর সাদা কাফন সাথী শুধু
আমার সাথে যাবে ভূতলে বা শ্মশানে পুড়ে হবে সারা!
এ নশ্বর পৃথিবীতে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা নাই
যদি মরি সড়ক দুর্ঘটনায়, কারো আস্তিনের খঞ্জরে বা বুলেটে হই ঝাঁঝরা !
পড়ে থাকবে উদাম-দিগম্বর শব, লাশকাটা ঘরে
আমি নিরাত্মীয় জ্বলজ্বলন্ত নাই কেউ এসে বাঁধাবে বাগড়া!
কাটাছেঁড়ার পর আবার সেই কফিন বাহন
কাফন জুটবে কি-না তা শুধু পরিস্থিতিতে যাবে কহন!



