বুধবার, মার্চ ১৮, ২০২৬

বাবা দিবসের কবিতা

আপডেট:

বাবা
==== ফয়েজুর রহমান

বাবার মতো হয়না কেউ বাবা বটের ছায়া
বাহিরে তাঁর শাসন-বারণ অন্তরেতে মায়া।

বিজ্ঞাপন

কত সময় পার হয়ে যায় পিতৃহীন দিন
তবুও তো যায়না ভোলা বাবা তোমার ঋণ।

সততা আর ধার্মিকতায় তুমি ছিলে সেরা
তোমার স্মৃতির পরশেই আমার ভুবন ঘেরা।

বিজ্ঞাপন

নামাজ-রোজা, পড়াশুনায় দিতাম যদি ফাঁকি
তোমার চোখ এড়িয়ে যাবে হয় কখনো তা কি?

তোমার দেওয়া জায়নামাজ বড় উপহার
তারচেয়েও মূল্যবান হতেপারে কি আর ?

জায়নামাজে বসে থেকে কি যে শান্তি পাই
শান্তির সে অনুভূতি অন্য কোথাও নাই।

লোভ লালসার স্পর্শহীন অন্য এক ভুবন
বেছেই তুমি নিয়েছিলে সংযমী সে জীবন।

আজ এদিনে পড়ছে মনে বাবা তোমায় বেশ
হৃদয় তারে অনুরণন তোমার স্মৃতির রেশ।

বাবার স্মৃতি মায়ের স্মৃতি যায়না ভোলা কভু
তুমি তাঁদের বেহেশত নসিব করে দিও প্রভু॥

==============================
১৭/০৩/২০২৪
ফেনী।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত