কলমে ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
তারিখ ঃ ০৭.০৭.২০২৪
আমি বাশ বাড়িয়া গ্রামের সেই কুলসুম, বাবা রহীম বয়াতি
যার স্কুল বন্ধ করেছিলেন আপনারা সমাজপতি,
আমার কপালে দিয়েছিলেন তামার পয়সা পোড়ানো ছ্যাকায় দাগ কেটে
আমার অপরাধ, আমি নাকি বেহায়া বেশরম পুরুষের বিছানায় রাত কাটে!
গ্রাম ছাড়া করলেন আমার পরিবার কে এক ঘরে করে,
আমি একা নিরুদ্দেশ হলাম বাবা-মা ভাই বোনকে ছেড়ে
জায়গা করে নিলাম দৌলাদিয়া বেশ্যা পল্লীতে।
সর্দারনী ভালো চেহারা দেখে দুই তিনটা ষোড়শী পাঠায় রোজ রাতে।
রোজ রাতে গাড়ী এসে থামে পতিতা পল্লীর পিছন দরজায়
কোন গাড়ী আসে ঢাকা থেকে, কোনটা ফরিদপুর নিতে হুর
পেয়ে যায় সুন্দরী বেশ্যারা তিন চার দিনের সাহেবী খানার ট্যুর!
মাশাল্লাহ, আমারে দেহ আর চেহারা খান দিয়েছিলেন দারুন ঐ বিধাতায়
ঘরবর সংসার লিখেন নাই কপালে তিনি,
এই ভবে গরীব বাবার ঘরে জন্ম দিলেন যিনি!
কপাল আমার ভালো, পালা আসে রোজ রাতে,
যেয়ে রাত কাটে আপনাদের মত আমীর লোকের সাথে,
ভাগ্যের কি লীলা খেলা, বিধাতা তুমি দিলা?
আজ রাতে বিছানায় যিনি এলেন আতর গায়ে মেখে
তিনি, দিনে বেশ্যার বিচারক, রাতে সেই বেশ্যার গতর চাখে!
গায়ের সেই ইউপি চেয়ারম্যান, টুপি মাথায় ভোট চান,
বিচার শালিসে লাখের উপর পাষন্ডের মত ঘুষ খান!
আমার মত কুলসুমের ভালোবাসাকে বেশ্যাবিত্তি কন
বিচারে কপালে তপ্ত তামার পয়সার ছ্যাকা দেন!
শহরে আছে ফ্ল্যাট গাড়ী বাড়ী বেশ কয়েক খান!
আমার ঘরে এসে বিলেতি মদের বোতল গলায় ঢাললেন, ঢকঢক
অনেকক্ষণ অশ্লীল যৌন রগরগে ভাষায় করলেন বকবক!
মেক আপ আর নাম পরিবর্তনে কুলসুম আজ “রেখা”
কি বলতে হবে, কি আদব লেহাজ সবই সর্দারনীর কাছে শেখা!
অচেনা রেখার শাড়ী খুলতে সেই আলহাজ্ব চেয়ারম্যানের লাগলো মিনিট দুই
কখন ও দাড়িয়ে বসে কখন ও তার নির্দেশ মত শুই!
মনে মনে হাসি, হে বিধাতা তুমি গরীব কে নাচা ও, যেমন তোমার খুশি!
দিনে যারা ভালো বাসাকে বেশ্যাবিত্তি কয়
রাতে তারা ই বেশ্যার ঘরে, নিজ হাতে কাপড় খসায়!
এমনি ভন্ড রেখে দুনিয়ায়, তোমার ধর্ম যাচ্ছে দিন দিন গোল্লায়!
দাড়ি-টুপি পৈতা ধূতি লেবাস ধারী, এই হলো ধর্মের গতি
মাঝ খানে গরীব দূঃখী নীনা মিনা কুলসুম বদনামী হয়, হয় অসতী!
ব্যাংক লুঠ, টাকা পাচার, সুদ খায় ঘুষ খায়
কে-বা সেই গাড়ী বাড়ী টাকা ওয়ালাকে বেশ্যা কয়?
কোন দিন যদি “মানবতার” ধর্ম আসে, “সুলতানা রাজিয়া” হবে সব নারী
“ঝাঁসির রানীর” তরবারির আঘাতে ভন্ডদের শির মাটিতে খাবে গড়াগড়ি!
সেদিন বেশি দূরে নয়, নয় আর গরীব ধনীর ভেদাভেদ
গরীবের আন্দোলনে ভেসে যাবে ভন্ড ধার্মিক, ভূমিদস্যু, খড়কুটোর মত
বেরিয়ে আসবে রোডে খড়গ নিয়ে হাতে কুলসুম জমিলা রহিমা সহস্র শত!
নারী নেত্রী ও মডেল খাদিজা।



