বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

অবুঝ নাগর

আপডেট:

 

কলমে ঃ দেবিকা রানী হালদার।

বিজ্ঞাপন

তাং ঃ ০৯.০৭.২০২৪

 

বিজ্ঞাপন

এলে তুমি ঠিক ই বন্ধু

বৃষ্টি থামার পরে,

তোমার জন্য সাজিয়ে রাখলাম

ফুল থরে থরে!

 

বেরসিক বন্ধু তুমি

শীত-বসন্ত, বর্ষা বোঝ না,

নারী মনের চাওয়া-পাওয়া

মোটেই খোঁজ না!

 

কাক দুটো ভিজে ভিজে

করলো খুনসুটি,

হাস ফাঁস তোমার লাগি

এলে না তুমি ছুটি!

 

এমনি তুমি ভরা বসন্তে

কোথায় যাও লুকায়?

শালিক যখন শিমুল ফুলের

মধু লুটে খায়!

 

চঞ্চু ঢুকায় চাখে মধু

কত বিহগ ফুলে,

তখন তুমি দুষ্ট মাঝি

বৈঠা বাও কোন কূলে!?

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত