কে বলে তোমায় কিশোর গ্যাং, তুমিই বাংলাদেশ।
_–কাউছার ভুঁঞা, সহযোগী সম্পাদক –_——–_—–_———–
কে বলে তোমায় কিশোর গ্যাং ? তুমি তরুণ, তুমি সবুজ তুমি বাংলা মায়ের স্বপ্নের কিশোর, তুমি আমার সন্তান, আমরা তোমার গর্বিত পিতা মাতা, তোমাকে জন্ম দিতে পেরে আমরা ধন্য, তুমি আমার স্বপ্ন, তুমি আমার আগামীর ভবিষ্যৎ। তুমি প্রতিবাদ জানাও এই বস্তা পঁচা মিডিয়ার, বলো কেন আমায় অপবাদ দাও? তুমি বিচার চাও তাদের যারা তোমাকে কিশোর গ্যাং তকমা লাগায় তাদের। আমিও বিচার চাই তাদের যারা তোমাকে ডাকে কিশোর গ্যাং। না আমি এটা বিশ্বাস করি না, তুমি কিশোর গ্যাং হতে পারোনা, কখ্খনোই না। তুমি ভেঙে দাও যত অপবাদের নীল নকশা। তুমি ভেঙ্গে দাও যত দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত।
তোমার মায়া ভরা দুচোখ আর টসটসে গাল আমাকে শীতল করে, তোমার বাবরি দোলানো ঝাকরা চুল আমাকে সোজা হয়ে দাঁড়ানোর শক্তি যোগায়, তোমার বিনয়ী স্বভাব, নম্রতায়, ভালোবাসায় আমি শান্তিতে ঘুমাই এ বাংলায়, অথচ কি স্পর্ধা তার তোমায় বলে কিশোর গ্যাং?
তুমি চুরমার করে দাও তার যত ষড়যন্ত্র।
তুমি বিশ্বকে দেখিয়ে দাও তুমি বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান, তুমি সারা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, তুমি সারা বিশ্বের বিস্ময়। তুমি দেখিয়ে দাও বিশ্বকে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ প্রকৌশলী, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী, তুমি পৃথিবীতে শ্রেষ্ঠ ডাক্তার, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যারিস্টার, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতিবিদ, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ।তুমি অগ্নি, তুমি জঞ্জা, তুমি ভাঙতে পারো পৃথিবীর যত
সঠতা, কপটতা।
তুমি কবি, তুমি শিল্পী, তুমি উপন্যাসিক, তুমি বিদ্রোহী, তুমি অন্যায়ের অগ্নি মূর্তি।
তুমি করো না আপোষ কখনো অসত্যের।
হ্যাঁ তুমি কিশোর, তুমিই আমার ভালোবাসা, তুমিই আমার বাংলাদেশ।
কে বলে তোমায় কিশোর গ্যাং, তুমিই বাংলাদেশ
আপডেট:

