কলমে ঃ দেবিকা রানী হালদার।
তারিখ ঃ ১৮.০৭.২২৪
ওরে ও বোকা, তুই কেন খেলি ধোঁকা
বুক পেতে খেলি কেন গুলি,
জীবন টায় ডেকে আনলি গোধূলি
তোর সংসারে উড়লো আজীবন ধূলি!
গরীব ঘরের ছেলে ছিলি আশা-ভরসার ধন
কে তোকে বলেছে করতে কোটা আন্দোলন?
গরীবের ঘোড়া রোগ মানায় না কখন
তোর পরিবারের কে দেবে ভরণপোষণ?
বোন বসে আছে তোর পথ চেয়ে
ভালো একটা বর আনবি চাকুরি পেয়ে,
কতদিন পরেনি তোর মা ভালো শাড়ি,
তাঁতের শাড়ি পরবে পেলে তুই চাকুরি!
বাবার চিকিৎসা ডাক্তার খরচ
তুই ছাড়া এসবের নাই কারো গরজ!
সংসারের বড় সন্তান গাধা বরাবর
জানছিস না আজ-ও তুই সেই খবর!
কোটা কি জানিস তুই কার জন্য বিহিত
পশ্চাৎপদ জনগোষ্ঠী স্বাধীনতা শহীদ,
আজ তুই শহীদ হলি কে রাখবে মনে
কেউ কেউ ফুলে-ফেঁপে মোটা হবে ধনে আর জনে!
তোর স্মৃতি ভাস্কর হবে না দেশে
কোটা থেকে নেতা হবে তোর রক্ত ঘেষে!
হারিয়ে যাবি তুই তোর পরিবার
খুঁজে দেখ কোথায় আজ রফিক জব্বার!
ভাষা শহীদ কতো সরকার মুছে দিয়ে ছিলো
তিরিশ লক্ষ স্বাধীনতা শহীদ কে কোথা গেলো?
গণতন্ত্র মুক্তি পাক বুকে-পিঠে লিখে
বুক পেতে মরেছিলো, গনতন্ত্র আজ-ও মরে ধুঁকে!
সব শহীদের পাওয়া উচিত যথাযথ সন্মান
কেউ মনে রাখে না এটাই প্রমাণ!
তোমরাও লড়ছো করতে খর্ব, বীরাঙ্গনা শহীদের অধিকার
একদিন আপনা ই বন্ধ হবে কোটা, থাকবে না দরকার!



