শনিবার, মার্চ ২১, ২০২৬

শূণ্য করি অন্তর পুরি

আপডেট:

কলমে ঃ দেবিকা রানী হালদার।
তারিখ ঃ ০৮.০৯.২০২৪

শূণ্য করে অন্তর পুরি
হৃদয় তুমি করলে চুরি,
থাকলে না হৃদয় জুড়ি
ঢুকলে কেন অন্ত প পুরি?

বিজ্ঞাপন

বাংলো মাকান গাড়ি বাড়ি
বাবার যত জমিদারি,
সুন্দরী মেয়ে হাতে গড়ি
দিলো তোমায় সব ধরি!

তবু তুমি গেলে ছাড়ি
ভালোবাসার টুটি ধরি,
হলে একজন হত্যাকারী
একলা হলাম আমি নারী!

বিজ্ঞাপন

সৃষ্টির বৈষম্য থেকে
নারীর জীবন এঁকেবেঁকে,
পালায় পুরুষ সন্তান ফেলে
তুমি ও তেমন ধারায় গেলে!

ক্যাপশনঃ সাংবাদিক মাধুরী বোস

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত