বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

দুঃসময়ের এলিজি কবি মজুমদার শাহীন

আপডেট:

মজুমদার শাহীন

দুঃসময়ের এলিজি
———————-
নিঃসঙ্গতা ঘিরে ধরেছে চারদিকে।
হাইরাইজ ছাদ থেকে তুমুল
আত্মবিশ্বাসে ভেবেছি,
এইতো বেশ আছি।
অথচ আজ খসে পড়া
ইজ্জ্বতের নিদারুন পোস্টমর্টেম।
কোথাও নেই আমার শেকড়
এবং বিশ্বাসের অন্তর্লোক।
বহু আগেই প্রত্ন নদীতে
তলিয়ে গেছে আদর্শের তরী,
এখন শুধু জীর্ণ সময় জুড়ে
শুকনো পাতার হাওয়া;
এক দুঃসময়ের এলিজি।

বিজ্ঞাপন

২৩/৯/২০২৪
আইনজীবী সমিতি
জজকোর্ট, ফেনী।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত