ভূতের ছড়া
=== ফয়েজুর রহমান
সরিষাতে ভূত ঢুকেছে ভূত
মধ্যরাতে খেলে যে কুতকুত।
তাদের শরীরজুড়ে আগুন
মুখে কথাশিল্পের ফাগুন।
নৃত্যগীত অভিনয়ে পাকা
দেহমনে দারুণ ঝাকানাকা।
কখন কাকে ধরবে হুঁশ নাই
চেহারাতে দারুণ রোশনাই ।
সরিষাতে ভূত ঢুকেছে ভূত
মধ্যরাতে খেলে যে কুতকুত।
===================
২৮/১২/২৪
ফেনী



