বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

আগুন পোড়া প্রেম

আপডেট:

আগুন পোড়া প্রেম

// তানভীর আলাদিন //

বিজ্ঞাপন

১.
স্বপ্ন ছুঁতেই হাত বাড়াতেই
আগুন ছুঁয়ে যাই
আলো ভেবে হাঁটলে পথটা
আলেয়ায় হারাই।

ভাবতে ভালো ভালোবাসা
ধরতে গেলেই ভাসা-ভাসা
আমার গল্পেই হরহামেশা
হতাশার সব রঙ-তামাশা।

বিজ্ঞাপন

স্বপ্ন ছুঁতেই হাত বাড়াতেই
আগুন ছুঁয়ে যাই
আলো ভেবে হাঁটলে পথটা
আলেয়ায় হারাই।

তোমরা দেখি মই বেয়ে যাও
আমি পড়ি সর্পমুখে
জীবনটাতো সেই লুডু ঘরেই
তোমরা আছো সুখে।

স্বপ্ন ছুঁতেই হাত বাড়াতেই
আগুন ছুঁয়ে যাই
আলো ভেবে হাঁটলে পথটা
আলেয়ায় হারাই।

২.
এখন আমিও যে স্বপ্ন দেখি
আসবেই সুখের কাল
রাঙাপ্রভাত রাঙিয়ে নোবো
সু-স্বাগতম নতুন সাল।

আগুন থেকে আলো নেবো
পুড়বে না আর হাত
সে আলোতে তাড়িয়ে দেবো
আঁধার তিমির রাত।

এখন আমিও যে স্বপ্ন দেখি
আসবেই সুখের কাল
রাঙাপ্রভাত রাঙিয়ে নেবো
সু-স্বাগতম নতুন সাল।

ধরবো সাপের টুটি চেপেই
চড়বো ঠিকই মই
তরতরিয়েই খেলবো লুডু
তোরাও দেখিস সই।

এখন আমিও যে স্বপ্ন দেখি
আসবেই সুখের কাল
রাঙাপ্রভাত রাঙিয়ে নোবো
সু-স্বাগতম নতুন সাল।

[রচনাকাল : ৩০ ডিসেম্বর, ২০২৩]

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত