বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

অর্ফিয়াসের বাঁশি ==== ফয়েজুর রহমান

আপডেট:

অর্ফিয়াসের বাঁশি
==== ফয়েজুর রহমান

সুবোধগুলো পালিয়ে যেতে চায়
বোধ এর ঘরে অবোধ দেয় হানা
সরলতা মুখথুবড়ে পড়ে ,
কপটতার চরম আনাগোনা ।

বিজ্ঞাপন

অপয়া আর ‘অপ’ র ছড়াছড়ি
নিত্য এসে দিচ্ছে গড়াগড়ি
অভুক্ত পেট কারো পকেট ফাঁকা
অন্য শ্রেণী ছড়ায় কালো টাকা ।

দানব বাজায় কাড়া-নাকাড়া ঢাক
মানবতা যায় হারিয়ে দূরে
অসুর শব্দে কানটা ঝালাপালা
সুরের ধ্বনি আর বাজেনা সুরে।

বিজ্ঞাপন

আসুক ফিরে সুবোধ মানবতা
বেজে উঠুক অর্ফিয়াসের বাঁশি
যাকনা থেমে যুদ্ধ , হানাহানি
মানব মাঝে ছড়াক প্রেমের হাসি॥
======================

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা সহ

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত