দেশের বেশ ক’জন বিশিষ্ট কবি-সাহিত্যিকের উপস্থিতিতে আজ ফেনী সাহিত্য সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
অধূনালুপ্ত শহিদ জহীর রায়হান মিলনায়তনের খালি জায়গায় আয়োজন করার জন্যে আয়োজকদের ধন্যবাদ জানানো গেলেও, অনুষ্ঠানটি সুচারুভাবে সম্পন্ন হয়েছে বলা যাচ্ছে নকয়েকটা কারণে। যেহেতু আয়োজনটা বড় ও ব্যয়বহুল ছিলো তাই দৃষ্টিকটু বিষয়টি সাদাচোখে সহজেই ধরা দিয়েছে।
যেমন- ওখানে ফেনীর সন্তান কবি কাজি রফিক, কবি গাজী রফিক, কথাসাহিত্যিক স্বকৃত নোমানের অনুপস্থিতি দৃষ্টিকটু লেগেছে। বেশকিছু ফেস্টুনে ফেনীর কৃতি সন্তানদের ছবি প্রদর্শন করা হয়েছে, ওখানে বাংলা একাডেমি পুরষ্কার বিজয়ী ফেনীর সন্তান প্রয়াত ধ্রুপদী কবি শামসুল ইসলাম নেই! এমন কী একটি ভিডিও প্রদর্শন করা হয়েছে ওখানে যদিও কবি শামসুল ইসলামের ছবি দেখানো হয়েছে কিন্তু ছবিটির নিচে ক্যাপশনে বড় করে লেখা তাঁর নামের জায়গায় ভুলভাবে বেলাল চৌধুরী দেখা গেছে! তাছাড়া বাংলা একাডেমির পুরষ্কার বিজয়ী রফিক-উম-মুনীর চৌধুরীর ছবিওফেস্টুনে দেখতে পেলাম না!
অভিনেতা ডক্টর এনামুল হক, চলচ্চিত্রকার গিয়াসউদ্দিন সেলিম, কবি রফিকুর রহমান ভুঁঞা, শর্টফ্লিমে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রাপ্ত নির্মাতা অনার্য মুর্শিদ, কথাসাহিত্যিক স্বকৃত নোমান ও ইমন চৌধুরীর অন্তত একটি করে ফেস্টুনে ছবি থাকলে অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি হতো।
ফেস্টুনে খাজা আহাম্মদের ছবিটি হয়তো সাংবাদিকতায় সাহিত্য সেবায় অবদানের জন্যে রাখা হয়েছে, ভালো লেগেছে বিষয়টি, তবে একই বিষয়ে জহুর হোসেন, আবদুস সালাম, মাহাবুবুল হক, এবিএম মূসা, গিয়াস কামাল চৌধুরী, ইকবাল সোবহান চৌধুরী, কামাল উদ্দিন সবুজ ও এম আব্দুল্লাহ’র ছবি সম্বলিত ফেস্টুন থাকাটাও দরকার ছিলো।
ফেনী সন্তান, অথচ জেলার বাইরে থাকা বেশ ক’জন লেখা-লেখি করা মানুষকে অনুষ্ঠানে দেখে ভালো লাগলেও, বিগত তিনযুগ ধরে ফেনীর স্থানীয় যাদের লেখা ও সাহিত্য সেবা বিভিন্ন পত্র-পত্রিকা আর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে আসছি, সেই সনামধন্যদের সিংহভাগেরই অনুপস্থিতি চোখে ও মনে বড্ড ধাক্কা দিয়েছে!
তবে আমন্ত্রিত অতিথিদের আলোচনাগুলো ভালো লেগেছে। অডিয়েন্সে উপস্থিতি আরো অনেকটা বাড়ানোর দিকে মনোযোগ দেয়া উচিৎ ছিলো আয়োজকদের, এতে বক্তৃতারা আরো পুলকিত হতো।
তাছাড়া সকাল ৯টার জায়গায় প্রায় আড়াই ঘন্টা দেরীতে অনুষ্ঠানটি শুরু করাটা বড্ড অনুচিত কর্ম হয়েছে।
সার্বিক বিবেচনায় অনুষ্ঠানটি সার্থকতা পেয়েছে বলে আমার কাছে মনে হয়নি।
পরিশেষ বলতে হয় আয়োজকরা ‘শহিদ জহীর রায়হান মিলনায়তন’ ফিরিয়ে আনার যে দাবি উপস্থাপন করেছেন তার সঙ্গে আমার সহস্রভাগ সহমত।
ফেনী সাহিত্য সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে
আপডেট:

