: ফেনী কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক, মোটবী ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর প্রতিনিধি রফিকুল আলম মজনু,সহ সভাপতি পদেও বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, রামপুর কৃষি সমবায় সমিতি লিঃ এর প্রতিনিধি আনোয়ার হোসাইন পাটোয়ারী।বিনা প্রতিদ্বন্দ্বীতায় সদস্য ( ব্লক ১) নির্বাচিত হয়েছেন ২ নং রাজাপুর ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির প্রতিনিধি আলহাজ্ব নিজাম উদ্দিন। বুধবার ( ২ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ) ফেনী কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি, ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) সজিব তালুকদার, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া ও জেলা সমবায় অফিস পরিদর্শক রতন চন্দ্র পাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার জানান, কেন্দ্রীয় সমবায় ব্যাংকের নির্বাচনে ২টি ব্লকে মোট ২২৪ জন ভোটার রয়েছে। ব্লক ২ এ সদস্য পদে ছাগলনাইয়া ফুলগাজী পরশুরাম থেকে কেউ মনোনয়ন জমা দেননি, সেক্ষেত্রে পরবর্তীতে নির্বাচিত সভাপতি ও সহ সভাপতি মিলে আলোচনা সাপেক্ষ শুন্য পদ পূরণ করতে ১ জনকে মনোনীত করার বিধান আছে।

