বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

মাইলস্টোন স্কুলে নিহতদের স্মরণে ফেনীতে এফডিসি’র দোয়া মাহফিল

আপডেট:

শহর প্রতিনিধি:
ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি (এফডিসি) র আয়োজনে ২১ জুলাই রাজধানী ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুলে নিহতদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধায় শহরের মুক্ত বাজার সংলগ্ন এফডিসি’র কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন পুরাতন রেজিস্ট্রি অফিস জামে মসজিদের খতিব মাওলানা শেখ ফরিদ।এসময় উপস্থিত ছিলেন, ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইকবাল আলম, এফডিসি’র সাধারণ সম্পাদক শান্তি চৌধুরী,সহ-সভাপতি মহি উদ্দিন সেলিম, রেজাউল মোর্শেদ পাশা, যুগ্ম সম্পাদক মোতাহের হোসেন তারু,সাংগঠনিক সম্পাদক অজিত বরণ দাস, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হারুন উর রশীদ, প্রকাশনা সম্পাদক এডঃ সাইফুদ্দিন শাহিন, অর্থ সম্পাদক জিয়াউল হক টিটু,দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ভুঁইয়া, ক্রীড়া সম্পাদক মো: তৌহিদুল ইসলাম তুহিন , প্রচার সম্পাদক দিদার মজুমদার, সহ-দপ্তর সম্পাদক কামরুল হাসান বাবলু, সমবায় বিষয়ক সম্পাদক জাকির হোসেন, সদস্য দৈনিক সকালের কন্ঠ অনলাইন সম্পাদক আনোয়ার মোরশেদ মজুমদার বুলেট, জাফর ইমাম, আব্বাস ফারুক ভূঁইয়া, আবুল হাসনাত শিমুল, কাজী মহিউদ্দিন, মোজাম্মেল হক বাদল, ডেন্টিস্ট আবদুল মতিন, শাহ জামান দুলু, আলী মনসুর সুমন এবং কুমারসহ সংগঠনের অন্যান্য সদস্যগন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত