বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

ঢাকাস্থ ফেনী সদর উন্নয়ন পরিষদের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

আপডেট:

সংবাদ বিজ্ঞপ্তি: ১৯ আগষ্ট মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইলে আইডিইবি মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ঢাকায় বসবাসরত ফেনী সদর ও পৌরসভার বাসিন্দাদের নিয়ে প্রীতি সমাবেশ ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো: তাহের।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ফেনী জেলার সাবেক আমীর ও ফেনী ২নং আসনে জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া, ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান, ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা: ফখরুদ্দিন মানিক।
সভাপতিত্ব করেন ঢাকাস্থ ফেনী সদর উন্নয়ন পরিষদের আহবায়ক কবির আহমদ। সমাবেশে সঞ্চালনা করেন ফেনী সদর উন্নয়ন পরিষদের সদস্য সচিব আতিকুর রহমান।বিশেষ অতিথি অধ্যাপক লিয়াকত আলী ভূইঁয়া বলেন- “আমাদের ফেনীর কৃতি সন্তান হিসেবে ফেনীর উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করতে হবে। ফেনীতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং আধুনিক সেনানিবাস করার জন্য আমাদের সকলকে ভূমিকা পালন করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত