বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

তোমাদের আদর্শকে ধারন করে ব্যতিক্রমধর্মী পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান

আপডেট:

অভিনব, সময় উপযোগী পদক্ষেপ ও প্রাসঙ্গিকতা : এম,এ মান্নান
ইন্জিনিয়ায় শাহ আলম মজুমদার ও প্রফেসর মোহাম্মদ উল্ল্যা, আপনার নেই আপনাদের দেখানো পথে রয়েছে গন্ধব্যপুরে সকল প্রজন্ম। পঞ্চগ্রামের একটি গ্রাম হচ্ছে গন্ধব্যপুর অনেক গুনিজনের আবাসস্থল, আমি শুধু একজনের কথা বলছি আমাদের ছোট গুজুর গোল টুপি, সেলাইয়ের দোকান, সরল নামাজি, আমানিয়া কামেল মাদ্রাসা শিক্ষক কঠোরভাবে ইসলাম ধর্ম পালন কারী তিনি দেশ বিরোধী পাকিস্তানি সমর্থন দেওয়ার কারনে অনেকে জুগির টিলা আমাদের বড় জুগির মুক্তিযোদ্ধের সাথে নিয়ে কঠোর শাস্তি দিয়ে ছিলেন। তিনি কোন বেনামাজি বাড়িতে দাওয়াত খেতেন না। সুদখোর , দূর্নীতিআাজ ঘৃণা করতেন। তার গ্রামের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ। গন্ধব্যপুর ইমাম আলী পাটোয়ারী জামেহ মসজিদ এর আয়োজনে এবং গন্ধব্যপুর ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে গেল সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান। একটানা ৪০ দিন তকবির -এ উলাহ- এর সাথে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে স্কুল, মাদ্রাসা ও কলেজ এর ছাত্রদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল ব্যতিক্রমধর্মী এক অনাড়ম্বর অনুষ্ঠান, ২০ টি বাইসাইকেল, ৬ টি পড়ার টেবিল এবং ৫০ টি স্কুল ব্যাগ উপহারের মাধ্যমে শুরু হওয়া এ প্রোগ্রাম যাহা ধর্মীয় ও নৈতিক শিক্ষাকে প্রাধান্য দিয়ে নতুন প্রজন্মকে মাদকাসক্ত ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রাখার এক অভিনব কৌশল বলে মনে করেন গন্ধব্যপুর গ্রামের আপামর সচেতন নাগরিক সমাজ।এ ধরনের ব্যতিক্রমী অনুষ্ঠান নৈতিক এবং ধর্মীয় মূল্যবোধকে জাগ্রত করে এক আদর্শ গ্রাম ব্যবস্থাপনা ও আধুনিক সামাজিক ব্যবস্থা বিনির্মাণে বর্তমান প্রজন্মকে সঠিক আলোর পথ দেখাতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন মসজিদ কমিটি এবং গ্রামের সচেতন নাগরিকগণ। বিশেষত মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ সহ প্রবাসে অবস্থানরত এক ঝাঁক তরুণের অর্থায়নে এবং মসজিদ কমিটির সুদক্ষ ব্যবস্থাপনায় এ ধরনের সুন্দর এবং প্রাণবন্ত অনুষ্ঠান আয়োজনের জন্য গন্ধব্যপুর ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা। গন্ধব্যপুর ইমাম আলী পাটোয়ারী জামেহ মসজিদ থেকে শুরু হওয়া এ ধরনের সময় উপযোগী মহতি উদ্যোগ ছড়িয়ে পড়ুক পঞ্চগ্রাম তথা সমগ্র দেশের প্রতিটি মসজিদে।এ ধরনের মহতী উদ্যোগের মাধ্যমে আগামী প্রজন্মকে নেশা,জুয়া, ইভটিজিং, অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ থেকে বিরত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করছি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত