২০ ডিসেম্বর, ২০২৫ — বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে রোমস্থ নোমিদিও কোয়াদ্রতে কলাপাতা রেষ্টুরেন্টে নবজাগরণ নারী কল্যান সমিতির সভাপতি সানজিদা ইসলাম সংগীতার সভাপতিত্বে এবং নুরুন্নাহার আক্তার লিপির পরিচালনায় বিজয় দিবস অনুষ্ঠান উদযাপিত হয়।অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও পুরুষ্কার বিতরন এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তুসকোলানা সমাজ কল্যান সমিতির প্রধান উপদেষ্টা জনাব হাসান ইকবাল, বিক্রমপুর সমিতির প্রধান উপদেষ্টা জনাব হাবিব চৌধুরী, তুসকোলানা সমিতির সিনিয়র সহ-সভাপতি জনাব জহিরুল ইসলাম, নবজাগরণ নারী কল্যান সমিতির উপদেষ্টা নয়না আহমেদ, উপদেষ্টা উম্মে হানি চৌধুরী, উপদেষ্টা হালিমা বেগম, উপদেষ্টা শামসুন্নাহার এবং যুগ্ম সাধারণ সম্পাদক তানিয়া, বুবলি ও শিউলি।অনুষ্ঠানে বক্তারা বলেন, উনিশশো একাত্তর সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের জন্য একটি অবিস্মরণীয় দিন। নয় মাস রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধে লাখ লাখ শহীদ অসংখ্য মা-বোনের ত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতা আমাদের জাতির জন্য অত্যন্ত গর্বের একটি অর্জন। ১৬ই ডিসেম্বর বিজয়ের মাধ্যমে আমরা ভাষা, সংস্কৃতি স্বতন্ত্র পরিচয়ের ভিত্তিতে একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছিলাম। তাই এটি শুধু একটি দিন নয়, এটি আমাদের আত্মমর্যাদা এবং গৌরবের প্রতীক।১৬ ডিসেম্বরে চেতনাকে নতুন প্রজন্মদের মাঝে ছড়িয়ে দিতে নারীদের ভূমিকা সবার আগে রাখতে হবে। তাই নবজাগরণ নারী কল্যান সমিতির বিজয় দিবস উদযাপন ইতালী প্রবাসী বাচ্চাদের দেশের প্রতি ভালবাসা সৃষ্টিতে এবং স্বাধীনতা সার্বভৌমত্বকে বুঝতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।বক্তারা, আগামীতে এই ধরনের অনুষ্ঠান বেশি বেশি আয়োজন করার উপর গুরুত্ব আরোপ করেন। প্রবাসী শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে শিশুদের পুরষ্কার বিতরন করা হয়।পরে রোমের জনপ্রিয় সংগীত শিল্পী জনাব তাহেরুল ইসলামের দেশাত্ববধক সংগীত ও নব জাগরণ নারী কল্যাণ সমিতির সকল কার্যকরী সদস্যদের যৌথ সংগীত পরিবেশনা ও আতিথেয়তার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

