শনিবার, মার্চ ১৪, ২০২৬

জানা যাবে অর্থ অর্থ পাচার কারা করেছে

আপডেট:

দেশ থেকে কারা কী পরিমাণ অর্থ পাচার করেছেন, সব তথ্য অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জানা যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলা হয়।ব্যাপক গণআন্দোলনের মুখে সরকারপ্রধানের পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর বদলে যাওয়া পরিস্থিতিতে মঙ্গলবার প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় হয় বাংলাদেশ ব্যাংকে। সভায় বাংলাদেশ ব্যাংকের চার ডেপুটি গভর্নর ও মুখপাত্র উপস্থিত ছিলেন।
তারা সদ্য সাবেক সরকারের সময়ে হওয়া অর্থ পাচার, কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিয়ন্ত্রণ আরোপসহ বিভিন্ন বিষয়ের কথা বলেন।ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি রেফায়েত উল্লাহ ও সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ ব্যাংক খাতে কাজ করা সাংবাদিকরা সভায় অংশ নেন।সভায় ইআরএফ সভাপতি রেফায়েত উল্লাহ বলেন, ‘ব্যাংক খাতে লুটপাট চলেছে। তাতে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া দেশ থেকে টাকা পাচার হয়ে গেলেও কোনোরকম সঠিক ও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। তাই বাংলাদেশ ব্যাংকের উচিত এ সময় সঠিক পদক্ষেপ নেওয়া।এ প্রসঙ্গে ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান বলেন, ‘দেশ থেকে অনেক টাকা পাচার হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর তাদের বিষয়ে আপনারা আরও জানতে পারবেন।বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে যে ‘বিধিনিষেধ’ ছিল তা তুলে দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।তিনি বলেন, ‘সাংবাদিকদের রিপোর্টের মাধ্যমেই ব্যাংক খাতে ঘটে যাওয়া নানা রকম অপরাধ অন্যায়ের বিষয়ে জানতে পারতাম। এরপর আমরা সেগুলোর ওপর নানা ব্যবস্থা ও কার্যকর পদক্ষেপ নিতাম। তবে আমার অনুরোধ সত্য ও সঠিক সংবাদের। আমরাও চাই আপনারা ব্যাংক খাতে ঘটে যাওয়া অপরাধ বিষয়ে প্রতিবেদন করেন।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেছেন, এমন খবরের বিষয়ে জানতে চাইলে কাজী ছাইদুর রহমান বলেন, এ বিষয়ে তিনি জানেন না। তবে গভর্নর মঙ্গলবার অফিস করেননি বলে জানান তিনি।সভায় ডেপুটি গভর্নর খুরশীদ আলম বলেন, ‘ব্যাংক খাতে কাজ করতে যেয়ে নানা রকমের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। অনেক সময় অনেক গ্রুপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া যায় না কিংবা নিতে দেওয়া হয় না। তাতে নানা রকমের চাপের মুখোমুখি হতে হয়।ডেপুটি গভর্নর নুরুন নাহার বলেন, পরিস্থিতি পরিবর্তন ঘটলে আরও অনেক বিষয়ে পরিবর্তন আসে। এখানেও পরিবর্তন আসবে।তিনি বলেন, ‘খেলাপি ঋণ নিয়ে নানা রকমের আইন রয়েছে। তবে নানা চাপের কারণে এটা প্রয়োগ করা সম্ভব হয় না। তবে সামনে এ বিষয়ে আরও পদক্ষেপ নেওয়া হবে বলে আমি মনে করি।’

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত