চলতি মাসের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছে ৫৮ কোটি ৪৫ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে) ৭ হাজার ১৪ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা সেপ্টেম্বরের প্রথম সাতদিনে রেমিট্যান্স পাঠিয়েছেন ৫৮ কোটি ৪৫ লাখ ৪০ হাজার ডলার। আর প্রতিদিন আসছে ৮ কোটি ৩৫ লাখ ডলার করে।বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, ২০২০ সালের জুলাই মাসে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ ২৬০ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। বছর ওয়ারি হিসাবে ২০২০-২০২১ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আসে। ওই অর্থবছরে মোট রেমিট্যান্স আসে ২৪ দশমিক ৭৮ বিলিয়ন বা ২ হাজার ৪৭৮ কোটি ডলার। আর ব্যাংকিং চ্যানেলে চলতি বছরের জুন মাসে দেশে এসেছে মোট ২৫৪ কোটি ডলারের প্রবাসী আয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৯ হাজার ৭১৮ কোটি টাকা। এখন পর্যন্ত এটি দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স বা প্রবাসী আয়।চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ১৯০ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স আসে ছাড়া জুন মাসে ২৫৪ কোটি ১৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। তার আগের মাস মে মাসে ২২৫ কোটি ৩৮ লাখ ডলার আসে। এছাড়া প্রবাসীরা এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ এবং জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ মার্কিন ডলার পাঠান।
চলতি মাসের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছে ৫৮ কোটি ৪৫ লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৭ হাজার ১৪ কোটি টাকা
আপডেট:

