বিভিন্ন খাতে ক্রয়াদেশের অভাব জার্মান অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলছে বলে মিউনিখভিত্তিক আইফো ইনস্টিটিউটের এক প্রতিবেদনে উঠে এসেছে। গত মাসে দেশটির ৪১ দশমিক ৫ শতাংশ কোম্পানি ক্রয়াদেশের অভাবের কথা জানিয়েছে। গত জুলাইয়ে এ ধরনের কোম্পানি ছিল ৩৯ দশমিক ৪ শতাংশ। আইফো ইনস্টিটিউটের পরিসংখ্যান অনুসারে, অক্টোবর ছিল ২০০৯ সালের আর্থিক সংকট-পরবর্তী ক্রয়াদেশ কমে যাওয়া মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে। এ মাসে উৎপাদন খাতে প্রায় অর্ধেক (৪৭ দশমিক ৭ শতাংশ) কোম্পানি ক্রয়াদেশের অভাবের কথা জানিয়েছে। এছাড়া মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ধাতু ও বৈদ্যুতিক শিল্পের মতো মূল খাতগুলো বিশেষভাবে উদ্বিগ্ন। খবর আনাদোলু

