শুক্রবার, মার্চ ২০, ২০২৬

নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরে পল্লী অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক

আপডেট:

গত মঙ্গলবার (৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইআরআইডিপিএনএফএল) এর বিপরীতে শরীয়াহসম্মত ইজারাহ পদ্ধতিতে ২,৫০০ কোটি টাকার ৭ বছর মেয়াদি এ সুকুক ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়নে অর্থায়নের লক্ষ্যে বাংলাদেশ সর@কার শিগগিরই ইস্যু করতে যাচ্ছে সপ্তম ‘বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক’।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ডিসেম্বর ২০২৫-এ আলোচ্য সুকুকটি ইস্যুর পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট জেলার ২০টি উপজেলার গ্রামীণ সড়ক উন্নয়ন, প্রশস্তকরণ, পুনর্বাসন, ঢাল রক্ষাকরণ এবং হাটবাজার ও পর্যটন এলাকার অবকাঠামো উন্নয়ন সম্ভব হবে।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই সুকুকের মাধ্যমে কৃষি ও অকৃষি অর্থনীতির গতি সঞ্চালন, গ্রামীণ জনগণের জীবনমানের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবহন ব্যয় ও সময় হ্রাসের উল্লেখযোগ্য সুযোগ তৈরি হবে। এ কারণে সুকুকটির নামকরণ করা হয়েছে ‘আইআরআইডিপিএনএফএল সোসিও-ইনোকোমিক ডেভেলডপম্যান্ট সুকুক’। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে স্পেশাল পারপাস ভেহিকল (এসপিভি) হিসেবে মোট ২৪ হাজার কোটি টাকার ছয়টি সরকারি সুকুক ইস্যু করেছে

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত