নিম্ন আয়ের আবাসিক সংকট সমাধানে বড় বিনিয়োগ জন তহবিল গঠন করেছে “আরব আমিরাত ও ইতালি প্রতিপক্ষ পিয়ানো কাসা ইতালিয়া’ দীর্ঘদিনে এই সমস্যা সমাধানে ইতালি বিনিয়োগ খুঁজছিলো। মেলোনি সরকারের উপ প্রধানমন্ত্রী সালভিনি এই বিষয় নিয়ে স্থানীয় রাজ্যগুলো সাথে কথা বলেছে। ইতালির অভিবাসীদের অভিযোগ রয়েছে তারা বাড়ি পাচ্ছে না। বাড়ি থাকলেও স্থানীয় ইতালীয়রা বাড়ি বিক্রি করছেনা। বিষয়টি আমলে নেওয়ার দাবী করছে ইতালি নাগরিকত্ব পাওয়া বাংলাদেশী অভিবাসী। সংকট সমাধানে আমিরাতের বিনিয়োগ আশার আলো দেখাচ্ছে অভিবাসী ও স্থানীয় জনগণের মধ্য তবে এই বিনিয়োগ বাধাগ্রস্ত না হয়। আমলাতান্ত্রীক জটিলতা যেন বাধা না হয় সেই দিকে সরকারের দৃষ্টি দেওয়া প্রয়োজন। ইতালির আবাসন সংকট বা ‘পিয়ানো কাসা ইতালিয়া’ বাস্তবায়নে সিডিপি (CDP) এবং আরব আমিরাতের মুবাডালা ইনভেস্টমেন্ট মিলে একটি বিশাল তহবিল গঠন করছে।প্রাথমিকভাবে ১.৫ বিলিয়ন ইউরো দিয়ে শুরু হলেও এই ফান্ডের লক্ষ্য লিভারেজসহ মোট ২০ বিলিয়ন ইউরো বিনিয়োগ নিশ্চিত করা।যাদের আয় খুব কম নয় (ISEE সীমার বাইরে) কিন্তু বর্তমান বাজারের চড়া দামে বাসা কিনতে বা ভাড়া নিতে অক্ষম—যেমন তরুণ দম্পতি, সিঙ্গেল, বা ডিভোর্সি—মূলত তাদের জন্যই এই প্রকল্প।রোম, নেপলস, ভেনিস ও ফ্লোরেন্সের মতো বড় শহরগুলোতে আগামী ১০ বছরে অন্তত ১ লাখ ‘সাশ্রয়ী মূল্যের বাসা’ (Affordable Housing) তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি পরিচালনার দায়িত্বে রয়েছেন হাইনস ইতালির সাবেক শীর্ষ কর্মকর্তা মারিও আব্বাডেসা, যিনি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কাজ করবেন।
‘২০২৬ সালের বাজেটে আবাসন খাতের জন্য ৭ বিলিয়ন ইউরো’ বরাদ্দ থাকলেও, বিশাল এই কর্মযজ্ঞের জন্য বিমা কোম্পানি ও পেনশন ফান্ড থেকেও অর্থ সংগ্রহ করা হবে।
সুত্র : পিয়ানো কাসা, হ্যালো ইতালি

