বুধবার, মার্চ ১১, ২০২৬

ইসলাম ধর্ম পালন করা অনেক কঠিন 

আপডেট:

লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

তাং ঃ ১৩.০৯.২০২৩

বিজ্ঞাপন

 

ইসলাম ধর্ম বাহ্যিক থেকে অন্তরে ধারন হচ্ছে তার মূল কথা। মন কেন্দ্রিক এ ধর্ম সব আনুষ্ঠানিকতা করে ও

বিজ্ঞাপন

ফলাফল জিরো হওয়ার সম্ভাবনা শত ভাগ! একজন মুসলমান নামাজ রোজা হজ্ব যাকাত দাড়ি টুপি লম্বা জামা পরেও জাহান্নামে প্রবেশ করতে পারে যে কোন ক্ষুদ্রাতিক্ষুদ্র কাজে! যেমন, আল্লাহ বলেছেন, “যে ব্যক্তির মনে সরিষা পরিমান হিংসা থাকিবে সে বেহেশতে প্রবেশ করিবে না”, আল কুরআন। হিংসা নাই এমন মানুষ আমি দেখি নাই! চলার পথে শখ করে অপ্রয়োজনে কাউকে ছোট করে দেখা ও হিংসা, শিক্ষার গর্ব পদ পদবীর দম্ভ অর্থবিত্তের দম্ভ বংশের অহমিকা এমনি প্রতিটি পদে পদে মুসলমান তার কুরআনের ঈমান শেষ করছে যা সে বুঝে না জানে না আমলে আনে না! তার গর্ব আমি নামাজ পড়ছি রোজা থাকছি হজ্ব করেছি আমার আর কি করনীয়, আমি সেরা মুসলমান!

 

আল্লাহ বলেছেন, ” হে বান্দা তুমি আমার পাহাড় সমান অন্যায় করে যদি ক্ষমা চাও, দু-হাত তোলো আমি তোমার প্রভু দুনিয়া সমান ক্ষমা নিয়ে হাজির হবো! কিন্ত আমার কোন বান্দার সরিষা পরিমান অন্যায় করলে সে পাপ ক্ষমার অধিকার আমি রাখি না, যতক্ষণ ঐ ব্যক্তি ক্ষমা না করবে ততক্ষণ তুমি অপরাধী”! আল কুরআন!

প্রিয় পাঠক, আমরা মানুষ আমাদের দিন শুরু হয় অন্য মানুষের ক্ষতি করা দিয়ে, ঘুষ মানুষের কাছ থেকে , জুলুম মানুষ কেই করি, মন্দির মসজিদ মানুষের ই ভাঙ্গি, ওয়াদা মানুষের সাথেই ভঙ্গ করি, অকৃতজ্ঞ আমি মানুষের, ঠকাই মানুষকে, ওজনে কম দেই মানুষ কে, ভুমি দস্যু আমি মানুষের, জরিপে আমি একের জমি অন্য কে দিয়ে আসি! আবার আমি মসজিদে যাই নামাজে, শূকরের মাংস হারাম কামাই খেয়ে যা জমা হয়েছে তা কমাই রোজা থেকে — এই মুসলমান ভন্ড!

 

ইসলামের একজন মানুষ তাকওয়া পূর্ণ জীবন পালন করবে, চলতে গেলে ভয় থাকবে পায়ের নিচে পিপড়াটা পড়ে মরলো না তো? আইন কানুন কর্তব্য অক্ষরে অক্ষরে পালন করবে, ইহসান আদল মেনে চলবে, জ্ঞান বিজ্ঞান জেনে বিশ্ব মুসলমান জাতিকে এগিয়ে নিবে!

আল্লাহ আপনাকে হেদায়েত করুন বা চুপচাপ থাকুন ঈমাম মেহেদী আঃ এসে সব ঠিক করে দিবেন এমন কথা বলে মানুষের জ্ঞান অর্জন ও প্রগতির পথে অন্তরায় সৃষ্টি ও ইসলামের দৃষ্টিতে অন্ধকারে নিমজ্জিত ব্যক্তির কাজ!

 

বোকার মত গর্ব করা মুসলমান হাজার বছর বিশ্বের অনেক অংশ শাসন করেছেন, আদৌ তারা কেউ কুরআনের মুসলমান ছিলেন? হাজার কুঠরীর রাজপ্রাসাদে নাচ শালা, পানশালা, গান শালা, নারীর গতর চাষ দিতে হেরেম শালা ছিলো না এমন কোন মুসলমান শাসক ছিলেন না! মোগলরাও তার থেকে বাদ যান না।

 

বাদশাহ আকবর তো ইসলাম বাদ দিয়ে একটা মিক্সচার ‘ধর্ম দীন ই ইলাহি’ তৈরি করলেন, সব চেয়ে বড় ধার্মিক আওরঙ্গজেব নিজ বাবাকে বন্দী, আপন ভাইদের হত্যা করে ক্ষমতায় এসেছেন —-

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত