লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
তাং ঃ ২০.১১.২০২৩
সংযুক্ত ছবিতে যে লাশগুলো দেখছেন সবই ফিলিস্তিন শিশুদের! আজ পর্যন্ত ১৩ হাজার ফিলিস্তিন মুসলমান হত্যা হয়েছে তার ৭০% নারী ও শিশু ( Ref the Speech of Khomeini), কি অপরাধ করেছিলো এই মাসুম গুলো?
কেন অকালে ইহুদি দ্বারা হত্যার শিকার হলো? মুসলমান হলে আপনার মনে কি সে প্রশ্ন জাগে? এদের জন্য কি মুসলমান দেশগুলোর মুসলমানদের গায়েবানা জানাজা হওয়া উচিত না নাকি মুসলমান শুধু মানুষ ধোঁকা, ক্ষমতায় যাওয়ার জন্য! আপনারা নাকি ইসলামের লাইসেন্স পেয়েছেন আল্লাহর কাছ থেকে? কাউকে নাস্তিক কাউকে কাফের কাউকে বিদাত বলে কাউকে ইসলামের শত্রু বলে দেশ ছাড়ার মিছিল, আজ কই আপনার ইসলামের জোশ?
আমাদের কওমি মাদ্রাসা শিক্ষিত ভাইরা “কাদিয়ানী” দের কাফের ঘোষণা করার জন্য সরকারের উপর দারুন চাপ দিয়ে চলেছেন! বিশ্বে আল্লাহ কেন ৪৩০০ ধর্ম দিয়ে রেখেছেন বুঝি না, হয়তো বোঝার মত জ্ঞান নাই!
আল্লাহ পেয়ারা ইসলাম শত খন্ডে বিভক্ত কেন তাও বুঝি না? প্রথম ভাগ শিয়া সুন্নি, এ দুটোর শিয়ারা মুসলমান তা সুন্নি কওমি মাদ্রাসা শিক্ষিত ভাইরা মানেন না! আজ ফিলিস্তিন রক্ষায় সেই সুন্নি কথিত অমুসলিম “শিয়ারা” জীবন বাজী রেখেছেন!
১৯৭৯ সালে মার্কিন পোষ্য ইরানের বাদশাহ “রেজা শাহর” পতন ঠেকাতে ব্যর্থ আমেরিকা লেগে যায় ইরানের জনগনের গনতান্ত্রিক বিপ্লবের বিরুদ্ধে। সেই “আয়াতুল্লাহ খোমেনির” থেকে গত ৪৪ বছর কয়েক হাজার নিষেধাজ্ঞা ইরানের উপর, তেল রপ্তানি বন্ধ, যে জ্বালানি ইরান থেকে কিনবে সে নিষেধাজ্ঞার আওতায়!
আমেরিকার প্রতিবেশী “ভেনিজুয়েলা” ও তেল সমৃদ্ধ কিন্তু তারা মার্কিন তোষামোদি না বিধায় তেল রপ্তানি বন্ধ!
একই কুরআন পড়া ইরানি মুসলমান ড্রোন হাইপার সনিক মিশাইল বানায় আর বাংলাদেশ ভারত পাকিস্তান মুসলমান মদিনা রুমাল মাথায় দিয়ে বিবি তালাকের ফতোয়া খোঁজে, বিজ্ঞান পড়া হারাম বলে বেড়ায়! সাইকেল নষ্ট হলে চীন থেকে এক্সপার্ট আনতে হবে এদের যে ফতোয়া, বিজ্ঞান পড়া নিষেধ সবাই কুরআন হাদিস পড়ো!
গতকাল ইরানের সর্বোচ্চ নেতা “হাইপারসনিক মিশাইল” প্রদর্শনী উদ্ভোদন করেছেন যার নাম “ফাত্তাহ”, যার গতি
5.1 KM / second. মিশাইল দূরত্ব নিক্ষেপ সীমা
১৪০০ কিঃমিঃ যা ২০০০ কিঃমিঃ এ উন্নীত করতে নির্দেশ দিয়েছেন ইরানের বিজ্ঞানীদের।
এখনও পারস্য উপসাগরে মার্কিন রন তরীতে ঘেরা ইরান! ইরান তাদের প্রযুক্তির রকেট দিয়ে যাচ্ছে ফিলিস্তিন হামাসকে এবং লেবাননের হিজবুল্লার চার লাখ যোদ্ধা কে! বাংলাদেশের ইসলামের ধ্বজাধারী ইসলাম রক্ষক রা এদেশের ক্ষমতায় আসতে ” হরতাল চালাচ্ছে” অন্য দেশের প্রেসক্রিপশনে! উদ্দেশ্য দেশটাকে বৃটিশ অধীনে দেয়ার মত ঘষেটি বেগম উমিচাঁদ দের মত মার্কিন হাতে তুলে দেয়া।
প্রিয় পাঠক, লেখা শুরু করার সময় মনে মনে প্রতিশ্রুতি বদ্ধ হই রাজনীতি টানবো না কিন্তু সত্যি বলতে গেলে গরুকে গরু গাধাকে গাধা ঘোড়া কে ঘোড়া না বলে থাকা যায় বলুন? কে বাংলাদেশের ক্ষমতায় এলো তাতে আমার আপনার পেটে ভাত আসে না কিন্ত “বৃটিশ নীল চাষ” আপনার আমার পূর্বপুরুষের করতে হয়েছে আগামীতে “মার্কিন নীল চাষ” আপনার আমার সন্তান, তার সন্তান কে করতে হবে! ঘষেটি বেগম মীর কাসিম
মীর জাফর দের পাবেন না! এগুলো বুড়িগঙ্গায় চুবায় মারবে ক্লাইভের মত, ইতিহাস থেকে তো শিক্ষা নেয় না!
রওশন এরশাদের জাতীয় পার্টি ৩০০ আসন প্রার্থী দিচ্ছেন তফশিল ঘোষণার পর পর, বিএনপি তৃনমুল ৩০০ আসন প্রার্থী বাছাই চলছে, বিএনপি মেজর হাফিজ, ১৫০/২০০ আসনে প্রার্থী সিলেকশনে লেগেছেন! তাহলে সব বিরোধী দল নির্বাচনে এলে বিএনপি তারেক জিয়া এলো কি এলো না তাতে কি গনতন্ত্র হুমকির মুখে পড়ে, এরিস্টটল তো তা বলেন নাই, কোন বিশেষ দলকে খুঁজে এনে নির্বাচন করাতে হবে!
ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন খাঁটি ঈমানী মুসলমান চিনেন!
ফিলিস্তিন শিশুদের প্রতিকি কফিন।



