রবিবার, মে ৩, ২০২৬

আসন্ন বিশ্ব যুদ্ধ কি আসন্নবর্তী

আপডেট:

 

লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

বিজ্ঞাপন

তাং ঃ ১৩.০৪.২০২৪

 

বিজ্ঞাপন

আপনি জানেন কি মুসলিম তেলসমৃদ্ধ দেশগুলোতে কত মার্কিন সৈন্য আছে? এক বাহরাইন আছে ন’হাজার সৈন্য অনেক উচ্চ অফিসার। কাজ তাদের মুসলমান দেশে বসে ইসরায়েল উপদেষ্টার। সৌদিআরব, কুয়েত, কাতার, আমীরাত, বাহরাইন ইত্যাদি প্রায় চল্লিশ হাজার মার্কিন সেনা আছে! আহারে মুসলমান, রাজতন্ত্র গদি রক্ষায় একদিন মদ মহিলা অর্থ দিয়ে পালন করছে মার্কিন সৈন্য, দ্বিতীয় খোদা ভেবেছে সেদিন। আজ বুঝতে পেরেছে নিজ দেশে নিজেরাই মার্কিন অধীন। শুধু মার্কিন সেনা কেন, F — 16, F — 35,

যুদ্ধ বিমান, এম স্ট্রিক ৯ রিপার ড্রোন, ৩৮৬ এক্সপিটিশ

উইসন, আছে আধুনিক নেভাল শীপ ও নেভাল আর্মস রাডার ইত্যাদি।

 

ইরানের দামেস্ক কনসুলেট ইসরায়েলের আক্রমণের শিকার হওয়ায় মার্কিন গোয়েন্দা রিপোর্ট ইরান আক্রমণ করবে অতএব ইসরায়েল কে বাচাতে মার্কিন প্রস্তুতি চলছে! রণতরী “আইজেন হাওয়ার” সহ অন্যান্য যুদ্ধ যান এখন লোহিত সাগর ও ভূমধ্য সাগরে অবস্থান নিয়েছে।

ইরাক লিবিয়া সিরিয়া সহ সব মুসলিম দেশ থেকে মার্কিন আক্রমণ হবে সাথে আছে তার লাঠিয়াল বাহিনী

N A T O.

প্রিয় পাঠক, মুসলিম দেশগুলো আজ হুশ ফিরে পেয়েছে, আজ বলেছে, “ইরান আক্রমণে তাদের দেশের মাটি ব্যবহার করতে পারবে না, তাদের আকাশ পথ ব্যবহার করতে পারবে না! সে কথা কি মার্কিন যুক্তরাষ্ট্রের কর্ণগোচর হবে? মাত্র কয়দিন আগে মুসলিম ৫৭ দেশ সন্মেলনে ইসরায়েল বিরোধী পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে, হতে পারে নাই একমত! বিশ্বের ২০০ কোটি মুসলমান ২৬%, মাত্র ০.০২% ইহুদির বিরুদ্ধে একমত হতে পারে নাই, এই হলো মু স লি ম ভ্রা তৃ ত্ব বোধ। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ নয় শুধু গাজায় মুসলমান হত্যার প্রতিবাদে Non co-operation, ধরুন ব্যবসা বানিজ্য ট্যুর বন্ধ ইত্যাদি, তা একমত হতে পারলেন না! বিশ্বে ইসরায়েলের নারী সুন্দরী অতএব প্রমোদ ভ্রমণ কোন মতেই মুসলমানরা বন্ধ করবে না! নারী মুসলমানদের কাছে তেতুল!!!

 

আজ কি আমেরিকার বিরুদ্ধে একজোট হয়ে বলতে পারবে, আমার বিমান বন্দর ব্যবহার করে আমার মুসলমান ভাই ইরানে বোম্বিং করতে পারবে না, আমার নেভাল বেজ, আমার সেনা ঘাটি ব্যবহার চলবে না, আমার আকাশ পথ ব্যবহার চলবে না! মার্কিন ই বা তা শুনবে কেন? তারা তো চিনে ” মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত! তা হলে ইরানের পাশে কে দাড়াবে, চীন রাশিয়া?

তা হলে জাপান দঃ কোরিয়া অস্ট্রেলিয়া বসে থাকবে কেন? WE ARE TOWARDS THE THIRD WORLD WAR! বিশ্বে ৮০০ সামরিক ঘাটি আছে আমেরিকার।

 

যুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মত একতরফা পরমাণু যুদ্ধ হবে না, যুদ্ধ হবে সম্পূর্ণ NUCLEAR WAR. মৃত্যুর মিছিল হবে, মানুষ ঘরবাড়ি হবে ভশ্মের স্তুপ, আকাশ থেকে ঝাকে ঝাকে মৃত্যু পাখী বৃষ্টি হবে!

শাসন করার জন্য কেউ থাকবে না শাসিত হওয়ার কেউ থাকবে না!

 

রাশিয়ার আছে ৫৮৮৯ টা পরমাণু ওয়ারহেড, আমেরিকার আছে ৫২৪৪ টা (২০২০ সালের পেন্টাগন রিপোর্ট)! বেইজিং এর ১০০০, পরমাণু অস্ত্রের জনক রবার্ট ওপেন হাই বলেছিলেন, “Now I am become DEATH! ”

রাশিয়ার পরমাণু সাবমেরিন “টাইফুন” বিশ্বেকে দশ বার ধ্বংস করতে পারে একা। বিশ্বের সব চেয়ে বড় সাবমেরিন যা ১৩০০ ফিট জলের নিচে চলতে পারে কোন রাডার ট্রেস করতে পারে না এবং এক টানা ৬ মাস পানির নিচে ডুবে থাকতে পারে।

 

প্রিয় পাঠক, একটা আশ্বাস বানী হলো, “হতে পারে এসব ইসরায়েল দিয়ে ইরানের দামস্ক কনসুলেট আক্রমণ, ইরান ধরলো ধরলো শোরগোল, মার্কিন যুদ্ধ সাজ, মেঘনাদের মত চতুর “বাইডেন স্যারের” যজ্ঞাগারে যাওয়া ” নির্বাচনী বৈতরণি পার হওয়ার একটা কূটচাল”

আমেরিকায় ডেমোক্র্যাট সমর্থন তলানীতে, বাইডেন স্যার নিজেই জনসমর্থনের অংক বড় নিন্মমুখী তাই মার্কিন দের দেখানো, “আমাকে সরিও না, দেখোনা দেশ সংকটাপন্ন !

তবে তিনি দ্বিতীয় বার ক্ষমতায় আসলেও তৃতীয় বিশ্ব যুদ্ধ দেখবে বিশ্ব!

 

ক্ষুদ্র দেশের ক্ষুদ্র লেখকের অনুমান এমন ই।

 

ক্যাপশন ঃ

আরব দেশগুলোতে মার্কিন যুদ্ধ বিমান!

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত