লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
তাং ঃ ০১.০৬.২০২৪
আপনি জানেন কি ফিলিস্তিনকে নরওয়ে স্বীকৃতি দেয়ার পর আরো দুটো ইউরোপীয় দেশ স্বীকৃতি দিতে যাচ্ছে, ফ্রান্স ও স্লোভানিয়া! ডেনমার্ক পার্লামেন্টে বিষয়টা উত্থাপিত হয়েছে! তাহলে ফিলিস্তিন স্বাধীনতার পক্ষে দেশ হবে ১৪৮ টা, উল্লেখ্য জাতিসংঘের সদস্য রাস্ট্র মোট ১৯৩ টা! Ref. মার্কিন Wall street.
অনেক আগেই ফিলিস্তিন একক সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে, সংখ্যা গরিষ্ঠতা পেলে কি হবে মার্কিন খড়গ “ভেটো” রয়ে গেছে ইসরায়েল পক্ষে! বিশ্বে যা কিছুতে শান্তি আসে তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপ দাড়িয়ে যায়! বিশ্ব শান্তির বিপক্ষে আমেরিকা সারাজীবন! ১৯৭১ সালে মুজিব একক সংখ্যা গরিষ্ঠতা পেয়েছেিলেন, মার্কিন মদদ পুষ্ট পাকিস্তান কি ক্ষমতা দিয়েছিল? দেয় নাই সোজা আঙ্গুলে ঘি তোলা যায় নাই বলেই বঙ্গবন্ধু কে স্বাধীনতা ঘোষণা করতে হলো ৭ ই মার্চ পরোক্ষভাবে এবং ২৫ শে মার্চ লেট নাইট বন্দী হওয়ার আগে যা মেজর জেড এ খান তার লেখা বই “The way it was এ স্পষ্ট ভাবে বলেছেন, তিনি মুজিব কে রাত দেড়টায় গ্রেফতার করেন ও ওয়ারলেস পরীক্ষা করে দেখেন E P R wireless Tower connected ! যুদ্ধ করে বাংলাদেশ তৈরি হয়েছে ৩০ লক্ষ বাঙালি জীবন দিয়ে ও ৪ লক্ষ মা-বোনের ইজ্জত দিয়ে কিনতে হয়েছে এ স্বাধীনতা। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি WAR ECONOMY, যুদ্ধ থাকলে অস্ত্র বিক্রি হয় তাদের মোড়লী পনা ও চালু থাকে! মুসলমান মার্কিনের বড় শত্রু!
৩ কোটি কুর্দি মুসলমান State less দীর্ঘদিন। তাদের ইতিহাস ধামাচাপা পড়ে যায় অথচ একটা রাস্ট্র বানাতে “রাস্ট্র বিজ্ঞানী গার্নারের” সজ্ঞা অনুসারে Population, Government, Definite territory এবং Sovereignty (সার্বভৌমত্ব) তাদের আছে কিন্তু জাতিসংঘে তাদের রাস্ট্র স্বীকৃতি নাই! কারন কয়দিন আগে বাংলাদেশে গনতন্ত্র মানবতা নিয়ে মায়া কান্না করা আমেরিকা!
প্রিয় পাঠক, রাশিয়া ইউক্রেনে আমেরিকার দেয়া হাই মার্স ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিচ্ছে এবং ফেল মারছে।
একটু ইঞ্জিনিরিং টা বলি, রাশিয়া আকাশে একটা Field তৈরি করে, হতে পারে সেটা magnetic field, যাতে ক্ষেপণাস্ত্র স্যাটালাইট থেকে বিচ্ছিন্ন হয়ে নিয়ন্ত্রণ হারায় এবং লক্ষ্য বস্তু থেকে দিকভ্রান্ত হয়! ” এতটুকু আপাত জানুন, বিস্তারিত আপনাদের ধৈর্য চ্যূতি ঘটাবে।
গতকাল ফ্রান্সের ইউক্রেন কে দেয়া টিমার এফ ১ ধ্বংস করে দিয়েছে রাশিয়া, এক সাথে ইউক্রেনের ৪০০ সেনা নিহত হয়েছে!
আমেরিকার নির্বাচনে বাইডেন স্যার পূনরায় নির্বাচিত হলে বিশ্বযুদ্ধের সম্ভাবনা অনেক ভাগ বেড়ে যাবে। পরাজিত হলে বিশ্ব বেঁচে যাবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।



