বুধবার, মার্চ ১৮, ২০২৬

জ্যেষ্ঠ কমান্ডার নিহত ইসরায়েল হিজবুল্লাহর রকেট বৃষ্টি

আপডেট:

লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে বৃষ্টির মতো রকেট হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) এর হামলায় তাদের একজন সিনিয়র কমান্ডার নিহত হওয়ার জবাবে অন্তত ১০০ রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই দেশই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে। লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কাছে। তারা বেশ কয়েকবার হামলা করেছে। ইসরায়েলের সাথে সংঘাতে এখন পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। একই সময়ে লেবাননের কয়েকজন বেসামরিক নাগরিকও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন।

বিজ্ঞাপন

তবে গতকাল মঙ্গলবারের হামলা এখন পর্যন্ত সবচেয়ে বড় হামলা। হিজবুল্লাহর রকেট প্রথমবারের মতো ইসরায়েলের টাইবেরিয়াস শহরকে টার্গেট করেছে।তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হন। অক্টোবরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর এটা গোষ্ঠীটির সবচেয়ে সিনিয়র নিহতের ঘটনা

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত