লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
তারিখ ঃ ১০.০৭.২০২৪
বিশ্বযুদ্ধের যেমন সম্ভাবনা আছে তেমনি তার ফলাফল নিয়ে উদ্বিগ্ন বিশ্বের জ্ঞানীগুণী বিশেষজ্ঞ গন! একজন পশ্চিমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তার আর্টিকেলে বলেছেন, “Third world war is knocking at the door and the result is scorched the Earth ( পৃথিবী পোড়ামাটি হবে)!”
প্রিয় পাঠক, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা জাপানের হিরোশিমা নাগাসাকি তে পরমাণু বোমা ফেলে স্পটে ২ লক্ষ ১৪ হাজার মানুষ মেরে ফেলেছিলো! আজ সেখানকার ফসলে বিষক্রিয়া থাকে, ১৪/১৫% মায়ের গর্ভে পঙ্গু সন্তান জন্ম দেয়! কেন জাপান কে বেছে নিয়েছিলো আমেরিকা বিশ্বে প্রথম পরমাণু বোমার টার্গেট হিসাবে, সে অনেক কথা, শুধু জেনে রাখুন, জাপানের অগ্রগতি রুখতে, জাপানের সৈন্য ছিলো দুর্ধর্ষ ও উচ্চ কৌশলী, প্রতিশোধ ও ছিলো, জাপান একবার আমেরিকার বন্দর দখল করতে আক্রমণ করেছিলো ইত্যাদি!
কেন ভিয়েতনামে পরমাণু বোমা ব্যবহার করে নাই ঃ
সে-ও অনেক কথা, ভিয়েতনাম লাওস কম্বোডিয়ায় এমন কোন নির্যাতন নাই আমেরিকা নিষ্ঠুরতা দেখায় নাই। মাইলকে মাইল জঙ্গলে কেমিক্যাল ছিটায়ে বিষ প্রয়োগে পুড়িয়ে দিয়েছিলো, এত বিষ প্রয়োগ ছিলো যাতে মার্কিন শতশত সৈন্য স্কীন ডিজিজে মারা যাচ্ছিলো! নারী ধর্ষণ, পশুর ইনজেকশন পুশ, শিশু হত্যা সব করেছে প্রায় ১৯ বছর ৭ মাসের মত, প্রায় ২০ লাখ লোক হত্যা করেও পরাজিত হয়ে ফিরে গেছে কিন্তু পরমাণু অস্ত্র ব্যবহার করে নাই, কারন তখন রাশিয়া চীন পরমাণু অস্ত্রের অধিকারী হয়ে গেছে, ঢিল টির বদল পাটকেল খাওয়ার ভয় ছিলো!
এখন তৃতীয় বিশ্বযুদ্ধে হলে Nothing should go without challenge. এখন অনেক মার্কিন বিরোধী দেশ পরমাণু অস্ত্রের অধিকারী।
আসুন কার কত পরমাণু ওয়ার হেড আছে একনজর দেখি ঃ
আমেরিকা, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া তুরস্ক, পাকিস্তান, ফ্রান্স, বৃটেন ইত্যাদি! ২০২৪ সালের জানুয়ারি ফায়ারফক্স সার্ভে (সম্ভবত) এবং সুইডিশ থিংক ট্যাঙ্ক “স্টকহোম ইন্টাঃ পিস রিসার্চ স্টেটমেন্ট —-
বিশ্বে মোট ১২ হাজার ২২১ টা পরমাণু ক্ষেপণাস্ত্র মওজুদ আছে! মোট অস্ত্রের ৯০% আমেরিকা ও রাশিয়ার হাতে বাকী ১০% সবাই মিলে!
সবচেয়ে বেশি আছে রাশিয়ার কাছে — ৪৩৮০ টা, আমেরিকা —৩৭০৮ টা, চীনের — ৫০০ টা,
ভারত — ১৭২ টা, পাকিস্তান —১৭০ টা, উঃ কোরিয়া — ৫০ টি (তৈরি করছে দ্রুত), ইরান ইসরায়েল অজানা অন্ধকার ঘরে সাপের মত!
উল্লেখ্য, বিশ্বে ২১০০ টি ওয়ার হেড মোতায়েন করা আছে বিভিন্ন দেশের যা যে-কোন সময় হিটে যেতে প্রস্তুত! এসব ওয়ার হেড ব্লাস্টিক মিসাইল, ক্ষেপণাস্ত্র, রকেট, টর্পেডো, বোমায় ওয়ার হেড ব্যবহার করা যায় অনেক প্রক্রিয়ায়। এছাড়া পরমাণু সাবমেরিন মিশাইল সংযুক্ত ওয়ার হেড মার্কিন এগিয়ে প্রায়, ৬৭ টা, রাশিয়া — ৩১ টা, চীন — ১২ টা, যুক্ত রাজ্য –১০ টা, ফ্রান্স — ৯ টা, ভারত — ১ টা,অস্ট্রেলিয়া কে আমেরিকা ভাড়া দিচ্ছে – ১ টা, ছয় টি দেশ ছাড়া আর কারো পরমাণু সাবমেরিন নাই।
উল্লেখ্য, পরমাণু সাবমেরিনে রাশিয়া প্রযুক্তি গত দিক থেকে অনেক এগিয়ে যা অনেক গভীর জলে চলতে পারে রাডার চোখ ফাঁকি দিয়ে! রাশিয়া আর-ও পরমাণু সাবমেরিন সংযোজন করছে!
উল্লেখ্য, রাশিয়া ইউক্রেন আক্রমণের সময় কৃষ্ণ সাগর দখল করে নেয় এবং কৃষ্ণ সাগর সংলগ্ন দেশ “বেলরুশে” পরমাণু ওয়ার হেড প্রস্তুত রেখেছে with alert alarm !
প্রিয় পাঠক, ISPRI এর পরিচালক যিনি সমরাস্ত্র ঘাটাঘাটি করেন, বিবিসি কে উদ্বেগ প্রকাশ করে বলেছেন,”আমরা মানব ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক সময়ে আছি!” মনে আছে আপনাদের, বারাক ওবামাকে একজন দর্শনশাস্ত্রের অধ্যাপক বলেছিলেন,”পৃথিবী নামক গ্রহ টা বসবাস অনুপযোগী হয়ে গেছে একটা নতুন গ্রহ খুঁজেন! “



