শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

ইউক্রেন যুদ্ধ। ৩৬ পর্ব

আপডেট:

 

লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

বিজ্ঞাপন

তাং ঃ ১২.০৮.২০২৪

 

বিজ্ঞাপন

বাংলাদেশের ঘটনায় শেখ হাসিনার ভুল পদক্ষেপ যেমন বাঘের লেজে কান চুলকানো বলা যায় তেমনি ইউক্রেন যুদ্ধ টা বাধায় দেয়া ও জো বাইডেন স্যারের তেমন পদক্ষেপ! তবে ডাক্তারি প্রেসক্রিপশনের মত মার্কিন প্রেসক্রিপশন আজীবন! ঔষধ লিখে দিলাম রোগ সারলে সারলো না সারলে আমার দোষ নাই! ইউক্রেন ও রাশিয়ার সাথে বাঘের লেজে কান চুলকাতে গেছে মার্কিন ভরসায়! বাইডেন স্যার হারিয়েছেন বন্ধু এশিয়াকে, হাত ছাড়া পুরা এশিয়া, বিশেষ করে আরবীয় দেশগুলো, তেমনি শেখ হাসিনা হারিয়েছেন নিজ দেশ। আজ শুনি চীন অখুশি হওয়ায় I S I ঘটনা ঘটিয়েছে! চীন পাকিস্তানের সবচেয়ে বড় বিপদের বন্ধু! মোট কথা ঘুমিয়ে নিশ্চিতে ঢিলেঢালা মানসিকতা যেকোন সময় বিপদ ডেকে আনতে পারে! সে চিন্তা-চেতনা প্রস্তুতি সতর্কতা যার ভিতর নাই তার কোন দে-শ পরিচালনা করতে যাওয়ার দরকার নাই! দার্শনিক “গোখলে” বলেছিলেন, বাঙালি যা আজ বোঝে সারা ভারত তা বোঝে এক সপ্তাহ পর! মুজিব ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, তার ভাবনা আর শেখ হাসিনার ভাবনা দেখে আমার মনে হয় “গোখলে” ভুল বলেছিলেন! বাঙালি কাল কি হবে তা ও বোঝার মত মস্তিষ্ক ধারন করে না!

 

পাঠক, আমার বিষয় ইউক্রেন যুদ্ধ —-

ইউক্রেন রাজধানী কিয়েভের পথে হাজার হাজার রুশ সেনা। প্রতক্ষ্যদর্শীর বর্ননা, ২৪ ঘন্টায় পাল্টে গেছে ইউক্রেনের চেহারা। বেলারুশ ও যুদ্ধ ময়দান! সেখানে রুশ পরমাণু ক্ষেপনাস্ত্র মোতায়েন অনেক আগের থেকে, কৃষ্ণ সাগর রাশিয়ার দখলে! আমেরিকা N A T O যুদ্ধে জড়ালে পরমাণু যুদ্ধ হবে তার জন্য রাশিয়া দেশ জুড়ে পরমাণু মহড়া দিতেছে। সমস্ত পরমাণু ক্ষেপণাস্ত্র N A T O মুখী ওঁৎ পেতে আছে! পরমাণু সাবমেরিন প্রস্তুত। আমেরিকা ইউক্রেন কে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেয়ার সাথে সাথে রাশিয়ার মুল ভূখন্ডে আঘাত হেনে ছিলো ইউক্রেন। চলছে সে প্রতিশোধ।

 

প্রিয় পাঠক, ইউক্রেনের অস্ত্র গোলাবারুদ গুদাম ধ্বংস হয়েছে আগেই, গত রাতে অস্ত্র বাহি ট্রেন ধ্বংস হয়েছে, ব্রিজ উড়ে গেছে তাই রসদ সরবরাহ বন্ধ, একযোগে এগারো ঘাটিতে হামলা, জাপোরেঝিয়া রাশিয়া দখলে নিয়েছে! এই ঝটিকা অভিযানের পর ইউক্রেন ধ্বংস স্তুপ ! জো বাইডেন স্যার মিত্রদের নিয়ে বৈঠক করেছেন! বেলারুশ ও যুদ্ধ ময়দান!

সেই ভানুর কৌতুক যেন, “আদালত তো আমাকে ফাঁসির রায় দিলো এখন কি করি মোড়ল সাব”, মোড়ল বলছেন, তাতে কি রশিতে ঝুলে পড় আমিতো আছি, আমেরিকা যেন সেই মোড়ালের ভুমিকায় রাশিয়া ইউক্রেন যুদ্ধে !

একটা হীরার টুকরো দেশ আজ ধ্বংসস্তুপ ! বিশ্বের ২৫% গম ইউক্রেন সরবরাহ করতো, সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে বড় অঙ্গ রাজ্যছিলো, ইউরোপের ২য় বড় স্টেট ইউক্রেন, সবচেয়ে বড় দেশ রাশিয়া ! সারা বিশ্বে ও আয়তনে রাশিয়া বড়!

 

বিশ্ব মোড়লদের পরামর্শে যারা চলেছেন তারা দেশকে ধ্বংসের মুসলেকা দিয়েই পা বাড়িয়েছেন ইতিহাস সাক্ষী! এখন বাকী আছে তৃতীয় বিশ্বযুদ্ধ যা বাইডেন প্রশাসনের হাতে কারন রাশিয়া শতভাগ প্রস্তুতি নিয়ে বসে আছে!

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন!

মহামতি পুতিন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত