শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

খান ইউনিস ওদাইর আল-বালা শহর থেকে দখলদ্বার ইসরায়েল বাহিনী প্রত্যাহার

আপডেট:

গাজা উপত্যকার খান ইউনিস ও দাইর আল-বালা শহরের বেশ কয়েকটি অংশ থেকে সৈন্য সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইল।শুক্রবার এক ঘোষণায় এ বিষয়টি জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ)।স্থানীয় বাসিন্দা ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উদ্দেশে আইডিএফ সামরিক মুখপাত্র আভিচাই আদ্রেই বলেছেন, তারা দক্ষিণ গাজার বৃহত্তম শহর খান ইউনিসের কিছু অংশে ফিরে যেতে পারেন।আদ্রাইয়ের মতে, উত্তর ও মধ্য খান ইউনুসের আশপাশের এলাকা এবং শহরের উত্তর-পূর্ব প্রান্তে, দাইর আল-বালা সীমান্তের নিকটবর্তী এলাকাগুলো এখন নতুন ‘নিরাপদ’ অঞ্চল।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বোমা হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় হাজার হাজার ফিলিস্তিনি ব্যাগ নিয়ে বাড়ি ফিরছেন।আইডিএফের মতে, ওই অঞ্চলে অভিযানে ২৫০ জনেরও বেশি ফিলিস্তিনি ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে।

সূত্র : ইউএনবি

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত