শনিবার, মার্চ ১৪, ২০২৬

রোহিঙ্গারা যুদ্ধের প্রস্তুতি নিতে চলছে

আপডেট:

নিজ মাতৃভূমি মিয়ানমারে ফিরতে রোহিঙ্গাদের একটি অংশ সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট বৃহস্পতিবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।২০১৭ সালে বর্বর অত্যাচার ও নির্মম গণহত্যা চালিয়ে মিয়ানমারের রাখাইন থেকে রোহিঙ্গাদের উচ্ছেদ করে দেশটির সেনাবাহিনী। ওই সময় জীবন বাঁচাতে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। যারা এখন কক্সবাজারের শরণার্থী শিবিরে মানবেতর জীবন-যাপন করছেন।মোহাম্মদ আয়াস (ছদ্মনাম) নামের ২৫ বছর বয়সী এক রোহিঙ্গা যুবক সংবাদমাধ্যমটিকে সশস্ত্র প্রস্তুতির আদ্যোপান্ত জানিয়েছেন। তাদের লক্ষ্য, জান্তা বাহিনী ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোকে প্রতিহত করে নিজেদের ভূমি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসা। তারা এ প্রস্তুতি দীর্ঘদিন ধরে নিচ্ছেন। বিশেষ করে মিয়ানমারে ২০২১ সালে গৃহযুদ্ধ শুরুর পর এ প্রচেষ্টা ত্বরান্বিত হয়।আয়াস জানিয়েছেন, তার মতো শত শত যুবক যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছেন। মিয়ানমারের সেনাবাহিনী এবং অন্যান্য যেসব সশস্ত্র গোষ্ঠী যারা তাদের পথের বাধা হবে তাদের বিরুদ্ধে লড়াই করতে তারা সবাই এক। আয়াস বলেন, “আমরা প্রস্তুত। আমি আমার জনগণের জন্য মরতে প্রস্তুত। নিজ মার্তৃভূমিকে পুনরুদ্ধার, মিয়ানমারে আমাদের অধিকার ও স্বাধীনতার যুদ্ধে আমার কী হবে, এ নিয়ে আমি ভাবি না।রোহিঙ্গা গোষ্ঠীগুলো জানিয়েছে, তারা গণহত্যার শিকার হয়েছে। আবার ২০২১ সালে গণতান্ত্রিক নেত্রী অং সান সুচিকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করার পর মিয়ানমারে গৃহযুদ্ধ শুরু হলে রোহিঙ্গাদের জোরপূর্বক সেনাবাহিনীতে যুক্ত করা হয়। একইসঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোও রোহিঙ্গাদের জোরপূর্বক নিজেদের দলে যুক্ত করেছে। একজন রোহিঙ্গা ইন্ডিপেনডেন্টকে জানিয়েছেন, তারা আশা করছিলেন, সুচি যদি মুক্তি পান তাহলে হয়ত পরিস্থিতির পরিবর্তন হবে। তবে তারা আর এ নিয়ে অপেক্ষা করতে চান না।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত