শনিবার, মার্চ ১৪, ২০২৬

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলর প্রস্তাব প্রত্যাখান

আপডেট:

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বৃহস্পতিবার ইসরাইলের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যানের ইঙ্গিত দিয়েছে এবং ১৮ মাস ধরে চলমান যুদ্ধের অবসান ঘটাতে একটি গঠনমূলক চুক্তির আহ্বান জানিয়েছে। হামাসের প্রধান আলোচক তার এক বক্তব্যে এ কথা জানিয়েছেন।হামাসের একটি সূত্র ফরাসি বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছে, ৪৫ দিনের যুদ্ধবিরতির জন্য ইসরাইলের সর্বশেষ প্রস্তাবের বিষয়ে তারা বৃহস্পতিবার মধ্যস্থতাকারীদের কাছে লিখিত প্রতিক্রিয়া পাঠিয়েছে। হামাস এতে ইসরাইলি কারাগার থেকে এক হাজার ২৩১ জন ফিলিস্তিনি বন্দীর মুক্তি এবং গাজায় ২ মার্চ থেকে সম্পূর্ণ অবরূদ্ধ থাকা মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জানিয়েছে।বাসসের প্রতিবেদন থেকে জানা গেছে, ইসরাইল তাদের প্রস্তাবে হামাসের হাতে আটক ১০ জন পণবন্দীর মুক্তি চায় এবং যুদ্ধের সম্পূর্ণ অবসান নিশ্চিত করার লক্ষ্যে হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান জানায়। তবে নিরস্ত্রীকরণের দাবিটি হামাস ইতোমধ্যেই প্রত্যাখ্যান করেছে।হামাসের প্রধান আলোচক খলিল আল-হাইয়া টেলিভিশনে এক বিবৃতিতে বলেন,‘ বেনিয়াামিন নেতানিয়াহু তার রাজনৈতিক এজেন্ডার আড়াল হিসেবে আংশিক চুক্তি কার্যকর করছেন। আমরা এই নীতিতে জড়িত হব না।’তিনি বলেন, হামাস যুদ্ধ বন্ধ, গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার, ভূখণ্ডে পুনর্গঠন শুরু এবং বন্দী বিনিময়ের মাধ্যমে স্থায়ী চুক্তি চায়।’ইসরাইল প্রথম দফার মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিলে অন্যদিকে হামাস জোর দিয়েছিল দ্বিতীয় পর্যায়ের জন্য আলোচনা অনুষ্ঠিত হোক, যেমনটি জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন উল্লেখ করা হয়েছিল।উল্লেখ্য, চলতি বছরের ১৯ জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গত ১৮ মার্চ থেকে ইসরাইলি সেনাবাহিনী গাজায় পুনরায় সামরিক অভিযান শুরু করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত