শনিবার, মার্চ ১৪, ২০২৬

পাকিস্তানের প্রশংসা করলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

আপডেট:

সামরিক স্থাপনায় হামলা-পাল্টা হামলার মধ্যে আজ শনিবার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ভারত ও পাকিস্তান। এরপর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের প্রশংসা করেছেন।ডনের লাইভ প্রতিবেন অনুসারে, ইসলামাবাদের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের সংযম স্বীকার করেছেন এবং চ্যালেঞ্জিং পরিস্থিতিতে তাদের দায়িত্বশীল মনোভাবের জন্য প্রশংসা করেছেন উভয় নেতা টেলিফোনে কথোপকথনের সময় চীনা পররাষ্ট্রমন্ত্রী পুনরায় নিশ্চিত করেছেন, পাকিস্তানের সর্বকালের কৌশলগত সহযোগিতামূলক অংশীদার এবং ‘আয়রন ফ্রেনন্ড’ হিসেবে চীন পাকিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় স্বাধীনতা সমুন্নত রাখার ক্ষেত্রে দৃঢ়ভাবে পাশে থাকবে।এক্স-পোস্টে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, উভয় নেতাই ঘনিষ্ঠ যোগাযোগের গুরুত্বের ওপর জোর দিয়েছেন এবং আগামী দিনগুলোতে চলমান সমন্বয় বজায় রাখার বিষয়ে সম্মত হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত