ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান প্রথমবারের মতো নিশ্চিত করেছেন যে ৭ মে পাকিস্তানের সাথে সঙ্ঘর্ষে ভারতীয় বায়ুসেনার কিছু যুদ্ধবিমান খোয়া গেছে।শনিবার সিঙ্গাপুরে শাংগ্রি-লা ডায়ালগে অংশ নেয়ার সময় ব্লুমবার্গ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে জেনারেল চৌহান এই ক্ষয়-ক্ষতি স্বীকার করেন।তিনি বলেন, ‘যুদ্ধবিমান হারানো নয়, বরং কেন হারানো হলো, সেটিই গুরুত্বপূর্ণ।এ সময় তিনি পাকিস্তানের ওই দাবিকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দেন যে তারা ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করেছে, যার মধ্যে তিনটি রাফাল বিমান ছিল।ভারতীয় বিদেশসচিব বিক্রম মিশ্রি ও এয়ার মার্শাল এ কে ভারতী আগেই সংঘর্ষের সময় ক্ষয়ক্ষতির ইঙ্গিত দিলেও নির্দিষ্ট তথ্য জানাতে অস্বীকার করেন। তবে জেনারেল চৌহান স্পষ্ট করেন, ভারত এই ঘটনার থেকে শিক্ষা নিয়ে দ্রুত কৌশলগত ভুল সংশোধন করে পরবর্তী অভিযানে সফলভাবে বিমান ব্যবহার করেছে।এই বিবৃতি এমন এক সময় এলো যখন দক্ষিণ এশিয়ায় উত্তেজনা কমার বদলে ক্রমেই নতুন মাত্রা নিচ্ছে।
সূত্র : আজকাল

