শনিবার, মার্চ ১৪, ২০২৬

সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমদ আল-শারা’র ওপর আস্থা নেই ইসরায়েলর

আপডেট:

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমদ আল-শারা’র ওপর তার কোনো আস্থা নেই। শনিবার দেশটির স্থানীয় গণমাধ্যমে এ মন্তব্য প্রকাশিত হয়।যুক্তরাষ্ট্র সফরে থাকা কাটজ ওয়াশিংটনে মার্কিন সিনেটর টেড ক্রুজের সঙ্গে এক বৈঠকে বলেন, “শারা ভবিষ্যতে ইসরায়েলের বিরুদ্ধে তথাকথিত ‘জিহাদী গোষ্ঠীগুলো’ ব্যবহার করতে পারে।”তিনি আরও বলেন, “আমরা শুধু ঈশ্বর এবং আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী)-এর ওপরই আস্থা রাখি, যারা ইসরায়েল রাষ্ট্রকে রক্ষা করে।”
সিরিয়ার সাবেক ৬১ বছরের বাতিল হওয়া বাথ পার্টি শাসনের নেতাদের উল্লেখ করে কাটজ বলেন, “আমি বাবার (হাফেজ আল-আসাদ) ওপর বিশ্বাস করতাম না, ছেলের (বাশার আল-আসাদ) ওপরও করিনি, আর এখন এমন এক নেতার ওপর তো নয়ই, যিনি সিরিয়ায় সংখ্যালঘুদের বিরুদ্ধে জিহাদি গোষ্ঠী ব্যবহার করছেন—আজ দ্রুজদের বিরুদ্ধে, আগামীকাল গোলান মালভূমিতে বসবাসকারী ইসরায়েলি বসতিগুলোর ওপরও তা ব্যবহার করতে পারেন।উল্লেখ্য, ইসরায়েল ১৯৬৭ সাল থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সিরিয়ার অঞ্চল গোলান মালভূমি অবৈধভাবে দখল করে রেখেছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত