ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডের লেইনকে বহনকারী একটি বিমান জিপিএস জ্যামিংয়ের শিকার হয়েছে। রোববার (৩১ আগস্ট) বুলগেরিয়ায় অবতরণের প্রস্তুতির সময় এ ঘটনা ঘটে।ঘটনার পর সোমবার ইউরোপীয় কমিশন অভিযোগ করেছে, এই ঘটনার পেছনে রাশিয়া রয়েছে।
কমিশনের মুখপাত্র আরিয়ানা পোডেস্তা ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে বলেন, বুলগেরিয়ান কর্তৃপক্ষ সন্দেহ করছে, এই বিঘ্নটি ‘মস্কোর স্পষ্ট হস্তক্ষেপের কারণে’ হয়েছে। তবে ফ্লাইটকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল কিনা, তা স্পষ্ট নয়।যদিও ঘটনার পর রুট পরিবর্তন না করেই বিমানটি বুলগেরিয়ার দক্ষিণে প্লোভদিভ আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।বুলগেরিয়ান সরকারও এ ঘটনা নিশ্চিত করেছে। একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘ইউরোপীয় কমিশনের সভাপতিকে প্লোভদিভে নিয়ে যাওয়ার সময় বিমানের জিপিএস নেভিগেশন সিস্টেমে তথ্য প্রেরণকারী স্যাটেলাইট সিগন্যালটি নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছিল।’এতে বলা হয়েছে, নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিমান নিয়ন্ত্রণ পরিষেবাগুলো তাৎক্ষণিকভাবে স্থলজ নেভিগেশন সরঞ্জাম ব্যবহার করে একটি বিকল্প অবতরণ পদ্ধতি অনুসরণ করে।
ঘটনাটি প্রথম রিপোর্ট করা ফিনান্সিয়াল টাইমস সংবাদপত্র জানিয়েছে, কাগজের মানচিত্র ব্যবহার করে বিমানটিকে অবতরণ করতে বাধ্য করা হয়েছিল।
ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডের লেইনকে বহনকারী বিমান জ্যামিংয়ের শিকার
আপডেট:

