রবিবার, মার্চ ১৫, ২০২৬

সংবাদ সম্মেলনে কথা বলার সময় মাথা ঘুরে মঞ্চ থেকে পড়ে যান: সুইডেনের স্বাস্থ্যমন্ত্রী

আপডেট:

অনাকাঙ্খিত ঘটনার শিকার হলেন সুইডেনের নবনির্বাচিত স্বাস্থ্যমন্ত্রী এলিজাবেথ ল্যান। মঙ্গলবার দায়িত্ব গ্রহণের পর সংবাদ সম্মেলনে কথা বলার সময় মাথা ঘুরে মঞ্চ থেকে পড়ে যান তিনি। সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিসটেরসন ও ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির নেতা এববা বুশ্চের সঙ্গে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন ৪৮ বছর বয়সী এলিজাবেথ। এসময় হঠাৎ মঞ্চ থেকে পড়ে যান তিনি। এক ভিডিও ফুটেজে দেখা যায়, ল্যান মনোযোগ সহকারে আরেকজন কর্মকর্তার কথা শুনছিলেন। এক পর্যায়ে তিনি সামনের দিকে ঝুকে পড়েন। পরবর্তীতে মাথা ঘুরে পড়ে যান। কিছুক্ষণ পর অবশ্য তিনি পুনরায় সংবাদ আসেন। বলেন, ব্লাড সুগার কমে যাওয়ার কারণে এমন হয়েছে। সংবাদ সম্মেলন পুনরায় শুরু হলেও সেখান থেকে প্রশ্নোত্তর পর্ব বাতিল করা হয়। সোমবার স্বাস্থ্য মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন আকো আনকারবার্গ জোনাসন। একই দিন মিসেস ল্যানকে স্বাস্থ্য মন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়। জোনাসন তিন বছর ধরে স্বাস্থ্যমন্ত্রীর পদে ছিলেন। তিনি ১৯৮৬ সালে সুইডিশ ক্রিশ্চান ডেমোক্রেটিক পার্টি দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন। ল্যানও ক্রিশ্চিচিয়ান ডেমোক্রেটস দলের দীর্ঘদিনের সদস্য। তিনি এর আগে ২০১৯ সাল থেকে গোথেনবার্গ মিউনিসিপ্যাল কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার লিংকডইন প্রোফাইল অনুযায়ী, তিনি পিস এন্ড ডেভলপমেন্ট স্টাডিসে মাস্টার্স করেছেন।
সূত্র: এনডিটিভি/ আনসা

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত