রবিবার, মার্চ ১৫, ২০২৬

ইসরায়েলি নিষ্ঠুরতা বর্ণনায় ফ্লোটিলার যাত্রীরা তুরষ্ক মালয়েশিয়া বিক্ষোভ

আপডেট:

গাজার উদ্দেশে ত্রাণবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহর থেকে আটক হওয়ার পর ইসরায়েলি সেনাদের হাতে ভয়ংকর নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন মুক্তি পাওয়া মানবাধিকারকর্মীরা। তাঁরা জানিয়েছেন, আটক অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা হাঁটু গেড়ে বসিয়ে রাখা, মারধর, খাদ্য ও ওষুধ থেকে বঞ্চিত করার মতো অমানবিক আচরণের মুখে পড়তে হয়েছে তাঁদের। কেউ কেউ তিন দিন না খেয়ে কেবল শৌচাগারের পানি খেয়ে বেঁচে ছিলেন।ইসরায়েলি বাহিনী গত সপ্তাহে গাজামুখী ফ্লোটিলার নৌবহরের ওপর অভিযান চালিয়ে প্রায় ৪৫০ জনকে আটক করে। অবরুদ্ধ গাজায় প্রতীকী ত্রাণ পৌঁছে দিতে চাওয়া এই অভিযাত্রীরা গাজার ওপর আরোপিত নৌ–অবরোধ ভাঙার চেষ্টা করছিলেন। পরবর্তী সময়ে তাঁদের মধ্যে অনেককে ছেড়ে দেওয়া হলেও এখনো কয়েকজন ইসরায়েলের হেফাজতে আছেন।ইতালীয় সংবাদ সংস্থা এএনএসএ জানায়, রবিবার রোমে ফিরে ফ্লোটিলা সদস্য চেজারে তোফানি বলেন, ‘আমাদের সঙ্গে ভয়ংকর ব্যবহার করা হয়েছে…সেনাদের হেফাজতে থাকার পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। সেখানেও হয়রানি করা হয়েছে।’ইতালির ইসলামিক কমিউনিটিজ ইউনিয়নের সভাপতি ইয়াসিন লাফরাম বলেন, ‘তারা আমাদের ওপর অস্ত্র তাক করেছে, সহিংস আচরণ করেছে। যে দেশ নিজেদের গণতান্ত্রিক বলে দাবি করে, সেখানে এমন নির্যাতন মেনে নেওয়া যায় না।’ইতালীয় সাংবাদিক সাভেরিও তোমাসি, যিনি শনিবার রাতে রোমের ফিউমিসিনো বিমানবন্দরে পৌঁছান, জানান, ইসরায়েলি সেনারা আটক কর্মীদের ওষুধ দেননি এবং তাঁদের সঙ্গে ‘বানরের মতো আচরণ’ করেছেন। তিনি আরও বলেন, প্রহরীরা বন্দীদের নিয়ে বিদ্রূপ ও হাসাহাসি করেছে। আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডলা ম্যান্ডেলা ও কয়েকজন ইউরোপীয় আইনপ্রণেতা।
ইতালীয় সাংবাদিক লরেনজো ডি’আগোস্তিনো অভিযোগ করেন, ইসরায়েলি সেনারা তাঁর ব্যক্তিগত জিনিসপত্র ও অর্থ চুরি করেছে। ইস্তাম্বুলে পৌঁছে তিনি বার্তা সংস্থা এপিকে বলেন, আটক কর্মীদের ভয় দেখাতে কুকুর লেলিয়ে দেওয়া হয়েছিল এবং বন্দীদের দিকে বন্দুকের লেজার লাইট তাক করে আতঙ্কিত করার চেষ্টা করা হয়।
আরেক অধিকারকর্মী পাওলো ডি মোনটিস বলেন, ‘আমাদের সব সময় মাথা নিচু রাখতে হতো। একবার তাকাতেই একজন সেনা এসে ধাক্কা দেয় এবং মাথার পেছনে থাপ্পড় মারে। ঘণ্টার পর ঘণ্টা হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছিল।মালয়েশিয়ার অভিনেত্রী ও গায়িকা দুই বোন হেলিজা হেলমি ও হাজওয়ানি হেলমিও ইসরায়েলি সেনাদের ‘বর্বর ও নিষ্ঠুর আচরণ’-এর কথা জানিয়েছেন। হাজওয়ানি আনাদোলুকে বলেন, ‘আমাদের শৌচাগারের পানি খেতে বাধ্য করা হয়েছে। অনেকে খুব অসুস্থ ছিল, কিন্তু তারা (ইসরায়েলি সেনারা) বলেছিল, “মরে গেছে নাকি? না মরলে সেটা আমাদের বিষয় নয়।হেলিজা বলেন, ‘আমি ১ অক্টোবর খেয়েছি, এরপর তিন দিন কিছু খেতে পারিনি—শুধু শৌচাগারের পানি খেয়ে বেঁচে ছিলাম।ফ্লোটিলা থেকে মুক্তি পাওয়া কিছু অধিকারকর্মী এর আগেই অভিযোগ করেছিলেন যে গ্রেটা থুনবার্গকে মাটিতে টেনেহিঁচড়ে নেওয়া হয়েছে, তাঁকে ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করা হয়েছে এবং মিথ্যা প্রচারণায় ব্যবহার করা হয়েছে।তবে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগ অস্বীকার করেছে। মন্ত্রণালয়ের দাবি, আটক ব্যক্তিদের সব ধরনের আইনি অধিকার নিশ্চিত করা হয়েছে।কিন্তু চরম ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ভিন্ন সুরে বলেন, ‘আমি গর্বিত যে আমরা ফ্লোটিলা কর্মীদের সঙ্গে সন্ত্রাসের সমর্থকদের মতো আচরণ করেছি। যারা সন্ত্রাসকে সমর্থন করে, তারা সন্ত্রাসী এবং তাদের সঙ্গে সন্ত্রাসীদের মতো আচরণই প্রাপ্য।ফ্লোটিলা সদস্যদের ওপর নির্যাতনের ঘটনায় পাকিস্তান, তুরস্ক, কলম্বিয়া–সহ বিভিন্ন দেশ ইসরায়েলের সমালোচনা করেছে। বিশ্বজুড়ে বিক্ষোভ হয়েছে, গ্রিস আনুষ্ঠানিক প্রতিবাদপত্র দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত