ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পর গাজাবাসীর জন্য ৩৪ মিলিয়ন ডলার মানবিক সহায়তা ঘোষণা করেছে জার্মানি।জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ জানিয়েছেন, তার দেশ গাজার জন্য তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে ২৯ মিলিয়ন ইউরো (প্রায় ৩৪ মিলিয়ন ডলার) প্রদান করবে।মের্জ এক্সে পোস্টে বলেন, ‘আমরা মানবিক সহায়তার জন্য ২৯ মিলিয়ন ইউরো দিচ্ছি। মিশরের সঙ্গে যৌথভাবে আমরা গাজার পুনর্গঠনের জন্য একটি সম্মেলনের আয়োজন করবো।’তিনি আরও উল্লেখ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার আওতায় জার্মানি গাজাবাসীদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সহায়তার মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর জন্য ত্রাণ, পুনর্গঠন ও পুনর্বাসন কার্যক্রমে বিশেষ সহায়তা মিলবে, যা সাময়িকভাবে তাদের জীবনযাত্রার উন্নয়নে অবদান রাখবে।

