হামাস-ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ উদযাপন করতে রোববার মধ্যপ্রাচ্যে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি বলেছেন, ইসরাইল ও হামাসের মধ্যে চুক্তি গাজায় যুদ্ধের অবসান ঘটিয়েছে। বলেন, তার ২০ দফা শান্তি পরিকল্পনার অধীনে কাউকে জোর করে ফিলিস্তিনি ভূখণ্ড ছাড়তে বাধ্য করা হবে না। ট্রাম্প বলেন, তিনি ইসরাইল সফরের কথাও ভাবছেন। সোম বা মঙ্গলবার জিম্মিদেরকে মুক্তি দেয়া হতে পারে। সাংবাদিকদের তিনি বলেন, আমি হয়তো সেখানে থাকবো।তবে কিছু জিম্মিদের মৃতদেহ পাওয়া দুঃসাধ্য হতে পারে বলে আশঙ্কা করেন তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়েছে, হামাস ২০২৩ সালের অক্টোবরে ২৫১ জনকে জিম্মি করে। এর মধ্যে এখনও ৪৭ জন হামাসের হাতে বন্দি। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, এর মধ্যে ২৫ জন মৃত্যুবরণ করেছে বলে তাদের ধারণা। প্রসঙ্গত, গাজায় ইসরাইলের অভিযানে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি এর আগে বলেন, তিনি হামাস-ইসরাইল যুদ্ধবিরতির প্রথম ধাপ উদযাপনের জন্য ডনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন।রিপাবলিকানরা অবশ্য শান্তি চুক্তির দ্বিতীয় ধাপ ও গাজার ভবিষ্যত নিয়ে তেমন কোনো তথ্য দেননি। মন্ত্রিসভার বৈঠকের আগে ট্রাম্প বলেন, গাজায় নিরস্ত্রিকরণ হবে, সেনা প্রত্যাহারও হবে। আরও বলেন, গাজা ধীরে ধীরে পুননির্মান হবে। ইঙ্গিত দিয়েছেন যে, সম্পদ সম্পন্ন আরব রাষ্ট্রগুলোকে গাজা পুনর্গঠনে সহায়তা করা উচিত। ট্রাম্প বলেন, গাজা থেকে কাউকে জোরপূর্বক উৎখাত করা হবে না। এদিকে তিনি নোবেল পুরস্কার পাবেন কিনা এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে বলেন, আমি জানি না তারা কি করতে যাচ্ছে।
তবে আমি এটুকু জানি যে, ইতিহাসে কেউ এ পর্যন্ত নয় মাসে আটটি যুদ্ধের ইতি টানতে পারেনি। ট্রাম্পের মন্ত্রীসভার কর্মকর্তারা তার প্রশংসা করার জন্য সারিবদ্ধভাবে দাঁড়ান। পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও বলেন, আমি জানিনা আধুনিক মার্কিন ইতিহাসের আর কোনো প্রেসিডেন্ট এটি সম্ভব করতে পারতেন কিনা।
হামাস-ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির ও জিম্মি উদযাপনে ট্রাম্প কে আমন্ত্রণ মিশরের প্রসিডেন্ট সিসির
আপডেট:

